ভোলা বুধবার
২৫ নভেম্বর ২০২৬
১০ নভেম্বর ২০২৬

শেখ হাসিনার দেশে ফিরে আসার কোনো সম্ভাবনা নেই- প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর


ডেস্ক রিপোর্ট
7

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬ | ১১:১১:০৪ পিএম
শেখ হাসিনার দেশে ফিরে আসার কোনো সম্ভাবনা নেই- প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ভোলায় বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর



ভোলাদর্পণ প্রতিবেদক : ভোলায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৪ নভেম্বর ) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ডা. শামীম রহমান। প্রতিমন্ত্রী বলেন পালিয়ে যাওয়া কোনো প্রধানমন্ত্রীর ফিরে আসার নজির পৃথিবীর ইতিহাসে নেই বলে মন্তব্য করেছেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর। তিনি বলেছেন, শেখ হাসিনার দেশে ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। একই সঙ্গে শীঘ্রই অশান্ত গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কথাও জানিয়েছেন তিনি।

 

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। এর আগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলার আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি।

 

গোপালগঞ্জের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে প্রতিমন্ত্রী বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলা চালিয়েছেন। এরপরও বাহিনীর সদস্যরা গুলি না করে ধৈর্য ও সহনশীলতার পরিচয় দিয়েছেন।

 

তিনি বলেন, গোপালগঞ্জে সহিংসতা ও উসকানিমূলক কর্মকাণ্ড আর চলতে দেওয়া হবে না। শিগগিরই সেখানকার পরিস্থিতি শান্ত করা হবে। এ জন্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে এবং সবকিছু আইনের মাধ্যমে করা হবে। তবে সরকারের সহনশীলতাকে কেউ দুর্বলতা মনে করবেন না।

 

সাংবাদিকদের সংবাদ পরিবেশনের গুরুত্ব নিয়েও কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, যেসব সংবাদ বেশি গুরুত্ব পাওয়ার কথা, সেগুলো অনেক সময় কম গুরুত্ব পাচ্ছে। আবার তুলনামূলক কম গুরুত্বপূর্ণ বিষয় বেশি প্রচার পাচ্ছে। প্রতিষ্ঠিত মিডিয়ার সাংবাদিকরা ছাড়াও কিছু পেইজ পরিচালনা কারী সাংবাদিক আছে, তারা অপপ্রচারকরেন। তাদের বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে।

 

ভোলার উন্নয়ন সম্ভাবনা তুলে ধরে আহম্মদ সোহেল মনজুর বলেন, ভোলার মানুষ যেমন ভাগ্যবান, তেমনি বাংলাদেশের মানুষও ভাগ্যবান। ভোলায় একের পর এক গ্যাসকূপের সন্ধান পাওয়া যাচ্ছে। ভোলার গ্যাস ভোলায় ব্যবহারের বিষয়ে সংশ্লিষ্ট কতৃপক্ষের সঙ্গে কথা বলবেন।

 

এছাড়াও ভোলা-বরিশাল সেতু নিয়ে প্রতিমন্ত্রী বলেন, ভোলা-বরিশাল সেতু অথবা সড়ক পথ নিয়ে অগ্রাধিকার ভিত্তিতে সরকার কাজ করছে। এই সরকারের আমলেই এর যেকোন একটি বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। সরকারের পক্ষ থেকে এ বিষয়ে খুব শীঘ্রই সিদ্ধান্ত আসবে বলেও জানান তিনি।

 

   


আরও পড়ুন:

রাজনীতি সম্পর্কিত আরও
শেখ হাসিনার দেশে ফিরে আসার কোনো সম্ভাবনা নেই- প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর
শেখ হাসিনার দেশে ফিরে আসার কোনো সম্ভাবনা নেই- প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর

২৪ নভেম্বর ২০২৬

ভোলা জেলা যুবদল কমিটিকে উপজেলা ও পৌর যুবদলের ফুলের শুভেচ্ছা জানান
ভোলা জেলা যুবদল কমিটিকে উপজেলা ও পৌর যুবদলের ফুলের শুভেচ্ছা জানান

২৩ নভেম্বর ২০২৬

ভোলায় স্বেচ্ছাসেবক দলের নিষিদ্ধ আওয়ামী লীগের ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে  বিক্ষোভ মিছিল
ভোলায় স্বেচ্ছাসেবক দলের নিষিদ্ধ আওয়ামী লীগের ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

২৩ নভেম্বর ২০২৬

সারাদেশে সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদে ভোলা জেলা যুবদলের বিক্ষোভ মিছিল   : একটি বাড়িতে আগুন দিলে ১০০টি বাড়িতে আগুন দেওয়া হবে- বিএনপির সদস্য সচিব মো. রাইসুল আলম
সারাদেশে সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদে ভোলা জেলা যুবদলের বিক্ষোভ মিছিল : একটি বাড়িতে আগুন দিলে ১০০টি বাড়িতে আগুন দেওয়া হবে- বিএনপির সদস্য সচিব মো. রাইসুল আলম

১৮ নভেম্বর ২০২৬

ভোলায় জেলা যুবদলের কমিটি গঠন : সভাপতি ফখরুল ,  সাধারণ সম্পাদক মনির,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ, সাংগঠনিক আল আমিন
ভোলায় জেলা যুবদলের কমিটি গঠন : সভাপতি ফখরুল , সাধারণ সম্পাদক মনির,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ, সাংগঠনিক আল আমিন

১৭ নভেম্বর ২০২৬

ভোলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা ছাত্রদলের আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
ভোলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা ছাত্রদলের আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

১০ নভেম্বর ২০২৬