ভোলায় জেলা যুবদলের কমিটি গঠন : সভাপতি ফখরুল , সাধারণ সম্পাদক মনির, সাংগঠনিক আল আমিন
ডেস্ক রিপোর্ট
31
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬ | ০৮:১১:১৫ পিএম
সভাপতি ফখরুল , সাধারণ সম্পাদক মনির, সাংগঠনিক আল আমিন
ভোলাদর্পণ প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ভোলা জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে মোহাম্মদ ফখরুল ইসলাম ফেরদৌসকে সভাপতি এবং মোহাম্মদ মনির হোসেনকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর ২০২৬) তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ৬ সদস্য বিশিষ্ট এই আংশিক কমিটিতে অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন: সিনিয়র সহ-সভাপতি হিসেবে মোহাম্মদ মোস্তফা কামাল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে জিয়াউর রহমান পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে খোরশেদ আলম উজ্জ্বল এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে আল আমিন হাওলাদার।
যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি এই আংশিক কমিটি অনুমোদন করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও নির্দেশ দেওয়া হয়েছে যে, নবগঠিত আংশিক কমিটিকে আগামী ৩০ (ত্রিশ) দিনের মধ্যে ভোলা জেলা যুবদলের ১০১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দিতে হবে।
সংবাদটি কেন্দ্রীয় দপ্তরের পক্ষে বার্তা প্রেরণ করেছেন যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া।
এদিকে, নতুন কমিটি ঘোষণার খবর ভোলায় পৌঁছালে জেলা যুবদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। নতুন নেতৃত্বের মাধ্যমে জেলার তৃণমূল পর্যায়ে যুবদল আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় নেতাকর্মীরা।
আরও পড়ুন:
রাজনীতি সম্পর্কিত আরও
ভোলায় জেলা যুবদলের কমিটি গঠন : সভাপতি ফখরুল , সাধারণ সম্পাদক মনির, সাংগঠনিক আল আমিন
১৭ নভেম্বর ২০২৬
ভোলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা ছাত্রদলের আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
১০ নভেম্বর ২০২৬
ভোলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে
০৮ নভেম্বর ২০২৬
পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের ভোলায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত
০২ নভেম্বর ২০২৬
যুবদল সরকারের লক্ষ অর্জনে পাশে থাকবে ও বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার রুখতে মাঠে থাকবে যুবদল - নুরুল ইসলাম নয়ন এমপি
০১ নভেম্বর ২০২৬
স্বৈরাচার বিরোধী আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের বলিষ্ঠ ভূমিকা ছিল - নুরুল ইসলাম নয় এমপি
০১ নভেম্বর ২০২৬
