ভোলায় স্বেচ্ছাসেবক দলের নিষিদ্ধ আওয়ামী লীগের ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল
ডেস্ক রিপোর্ট
1
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬ | ১১:১১:৪৮ পিএম
ভোলায় স্বেচ্ছাসেবক দলের নিষিদ্ধ আওয়ামী লীগের ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল
ভোলাদর্পণ প্রতিবেদক : নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেশব্যাপী অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে ভোলায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ভোলা জেলা স্বেচ্ছাসেবক দল। রবিবার (২২ নভেম্বর) রাতে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে আওয়ামী লীগের ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদ জানান।
মিছিলে উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান কিরণ, যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম কায়েদ, নির্বাহী সদস্য ইয়ারুল আলম লিটন, ভোলা সদর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আলামিন, জেলা যুবদলের সভাপতি ফখরুল ইসলাম ফেরদৌস, সাধারণ সম্পাদক মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক আলামিন হাওলাদার, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক তানভীর তালুকদার, যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ, জেলা কৃষক দলের সভাপতি আব্দুর রহমান সেন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মাসুদ, সদস্য সচিব মুনতাসসির আলম চৌধুরী রবিন, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন মনির, ওমর ফারুক, বাপ্পি, ফিরোজ, হারুন অর রশিদ সুমন, কামাল মোল্লা, স্বপন গোলদার, যুবরাজ, ভোলা সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কাজী নজরুল ইসলাম ফারুক দেওয়ান, ভোলা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওজিউল্লাহ সুমন, যুগ্ম আয়বায়ক মেহেদী হাসান, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল আল রাসেল, সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ রুবেলসহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিল থেকে নেতাকর্মীরা দেশের শান্তি, শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানান। একই সঙ্গে যেকোনো ধরনের নৈরাজ্য ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার প্রত্যয় ব্যক্ত করেন।
আরও পড়ুন:
রাজনীতি সম্পর্কিত আরও
ভোলা জেলা যুবদল কমিটিকে উপজেলা ও পৌর যুবদলের ফুলের শুভেচ্ছা জানান
২৩ নভেম্বর ২০২৬
ভোলায় স্বেচ্ছাসেবক দলের নিষিদ্ধ আওয়ামী লীগের ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল
২৩ নভেম্বর ২০২৬
সারাদেশে সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদে ভোলা জেলা যুবদলের বিক্ষোভ মিছিল : একটি বাড়িতে আগুন দিলে ১০০টি বাড়িতে আগুন দেওয়া হবে- বিএনপির সদস্য সচিব মো. রাইসুল আলম
১৮ নভেম্বর ২০২৬
ভোলায় জেলা যুবদলের কমিটি গঠন : সভাপতি ফখরুল , সাধারণ সম্পাদক মনির,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ, সাংগঠনিক আল আমিন
১৭ নভেম্বর ২০২৬
ভোলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা ছাত্রদলের আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
১০ নভেম্বর ২০২৬
ভোলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে
০৮ নভেম্বর ২০২৬
