ভোলা শুক্রবার
১৯ জুন ২০২৬
২৪ এপ্রিল ২০২৬

ভোলায় পিআইবির ৩দিনব্যাপী ‘মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং’ বিষয়ক সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
45

প্রকাশিত: ১৮ জুন ২০২৬ | ১১:০৬:২০ পিএম
ভোলায় পিআইবির ৩দিনব্যাপী ‘মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং’ বিষয়ক সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত প্রধান অতিথি ভোলা সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামানের থেকে সনদ গ্রহণ করেন দৈনিক ভোলাদর্পণ ও লালসূর্য সম্পাদক মোঃ মোতাছিম বিল্লাহ

ভোলাদর্পণ প্রতিবেদক : ভোলায় আজ বৃহস্পতিবার (১৮ জুন) বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট আয়োজনে ৩দিনব্যাপী ‘মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং’ বিষয়ক সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় গণমাধ্যমের কর্মরত ৪০ জন সাংবাদিক অংশ গ্রহণ করে। ভোলা প্রেসক্লাব মিলনায়তনে সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান। তিনি তার বক্তব্যে বলেন সাংবাদিক বস্তু নিষ্ঠ সংবাদের ভিত্তিতে সংবাদ করার আহ্বান জানিয়ে সুন্দর সমাজ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। পরে প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন, প্রশিক্ষক আবু সুফিয়ান, ভোলা জেলা বিজেপির সাধারণ সম্পাদক মোতাসিম বিল্লাহ, দৈনিক আজকের ভোলার সম্পাদক মুহাম্মদ শওকাত হোসেন,দৈনিক কালবেলা জেলা প্রতিনিধি মোঃ ওমর ফারুক, বাসসের ভোলা প্রতিনিধি-আল-আমিন শাহরিয়ার। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দৈনিক ভোলাদর্পণ ও লালসূর্য সম্পাদক মোঃ মোতাছিম বিল্লাহ, সিনিয়র সাংবাদিক মোকাম্মেল হক মিলন, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি জুন্নূ রায়হান, যুগান্তর প্রতিনিধি অমিতাভ রায় অপু, মানব জমিন প্রতিনিধি এডভোকেট মোঃ মনিরুল ইসলাম মনির,এটিএন নিউজের প্রতিনিধি এমন সিদ্দিকুল্লা সহপ্রমুখ।

আলোচনায় বক্তারা বলেন, তথ্যপ্রযুক্তির যুগে ভুল তথ্য ও গুজব প্রতিরোধে সাংবাদিকদের জন্য মাল্টিমিডিয়া, এআই এবং ফ্যাক্ট চেকিংয়ের কৌশল জানা অত্যন্ত জরুরি। এই প্রশিক্ষণ সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও অভিমত ব্যাক্ত করেন তারা।

উল্লেখ্য গত মঙ্গলবার (১৬জুন) ৩ দিনের সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করেন ভোলার জেলা প্রশাসক জেলা ম্যাজিস্ট্রেট ডাঃ শামীম রহমান । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোলা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট নজরুল হক অনু। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার ও ভোলা প্রেস ক্লাবেরসাধারণ সম্পাদক নাসির উদ্দিন লিটন।

আরও পড়ুন:

তথ্য প্রযুক্তি সম্পর্কিত আরও
ভোলায় পিআইবির ৩দিনব্যাপী ‘মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং’ বিষয়ক সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
ভোলায় পিআইবির ৩দিনব্যাপী ‘মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং’ বিষয়ক সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১৮ জুন ২০২৬

ভোলায় মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
ভোলায় মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

৩০ এপ্রিল ২০২৬

চ্যানেল ওয়ানের পূর্ণযাত্রা: ভোলার মানুষের চ্যানেল ওয়ানের প্রতি আবেগ আশা আকাংখা এবং প্রত্যাশা
চ্যানেল ওয়ানের পূর্ণযাত্রা: ভোলার মানুষের চ্যানেল ওয়ানের প্রতি আবেগ আশা আকাংখা এবং প্রত্যাশা

৩০ এপ্রিল ২০২৬

শপথগ্রহণ অনুষ্ঠানটি আমার জন্য স্মৃতিবহ হয়ে থাকবে :  ভোলা প্রেসক্লাবের শপথ অনুষ্ঠানে জেলা প্রশাসক ডা. শামীম রহমান
শপথগ্রহণ অনুষ্ঠানটি আমার জন্য স্মৃতিবহ হয়ে থাকবে : ভোলা প্রেসক্লাবের শপথ অনুষ্ঠানে জেলা প্রশাসক ডা. শামীম রহমান

২৯ এপ্রিল ২০২৬

দৈনিক আজকের ভোলার ৩৩ বছরে পদার্পণ উপলক্ষে আজ আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালী
দৈনিক আজকের ভোলার ৩৩ বছরে পদার্পণ উপলক্ষে আজ আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালী

২৪ এপ্রিল ২০২৬

ভোলা প্রেসক্লাবের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
ভোলা প্রেসক্লাবের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

২৪ এপ্রিল ২০২৬