ভোলা বৃহস্পতিবার
১৯ নভেম্বর ২০২৬
০১ নভেম্বর ২০২৬

সারাদেশে সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদে ভোলা জেলা যুবদলের বিক্ষোভ মিছিল : একটি বাড়িতে আগুন দিলে ১০০টি বাড়িতে আগুন দেওয়া হবে- বিএনপির সদস্য সচিব মো. রাইসুল আলম


ডেস্ক রিপোর্ট
5

প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬ | ০৯:১১:৪৩ পিএম
সারাদেশে সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদে ভোলা জেলা যুবদলের বিক্ষোভ মিছিল   : একটি বাড়িতে আগুন দিলে ১০০টি বাড়িতে আগুন দেওয়া হবে- বিএনপির সদস্য সচিব মো. রাইসুল আলম অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভোলা জেলা বিএনপির সদস্য সচিব মো. রাইসুল আলম। ছবি - ভোলাদর্পণ।



ভোলাদর্পণ প্রতিবেদক : সারাদেশে সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদে ভোলায় বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবদল। বুধবার (১৮ নভেম্বর) বেলা ১১টার দিকে শহরের জেলা যুবদল কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়।

 

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সদস্য সচিব মো. রাইসুল আলম বলেন, ‘একটি বাড়িতে আগুন দিলে আমরা ১০০টি বাড়িতে আগুন দেব। টায়ারে আগুন দিলে মোটরসাইকেলে আগুন দেওয়া হবে।’ এ সময় তিনি আওয়ামী লীগের কোনো কর্মকাণ্ডে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দেন।

 

রাইসুল আলম আরও বলেন, বিএনপির কোনো নেতাকর্মীর বিরুদ্ধে আওয়ামী লীগের কাউকে ছাড় দেওয়া বা সহযোগিতার অভিযোগ পাওয়া গেলে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

 

 

জেলা যুবদল সভাপতি ফখরুল ইসলাম ফেরদৌসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য ইয়ারুল আলম লিটন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. মনির হোসেন ও সাংগঠনিক সম্পাদক মো. আল আমিন হাওলাদার।

 

সমাবেশ শেষে জেলা যুবদল কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের সদর রোড, বাংলা স্কুল মোড়, নতুন বাজার ও মহাজনপট্টি ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন ওয়ার্ড থেকে আসা শত শত নেতাকর্মী অংশ নেন। এ সময় তারা আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডের প্রতিবাদে স্লোগান দেন।

 


আরও পড়ুন:

রাজনীতি সম্পর্কিত আরও
সারাদেশে সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদে ভোলা জেলা যুবদলের বিক্ষোভ মিছিল   : একটি বাড়িতে আগুন দিলে ১০০টি বাড়িতে আগুন দেওয়া হবে- বিএনপির সদস্য সচিব মো. রাইসুল আলম
সারাদেশে সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদে ভোলা জেলা যুবদলের বিক্ষোভ মিছিল : একটি বাড়িতে আগুন দিলে ১০০টি বাড়িতে আগুন দেওয়া হবে- বিএনপির সদস্য সচিব মো. রাইসুল আলম

১৮ নভেম্বর ২০২৬

ভোলায় জেলা যুবদলের কমিটি গঠন : সভাপতি ফখরুল ,  সাধারণ সম্পাদক মনির,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ, সাংগঠনিক আল আমিন
ভোলায় জেলা যুবদলের কমিটি গঠন : সভাপতি ফখরুল , সাধারণ সম্পাদক মনির,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ, সাংগঠনিক আল আমিন

১৭ নভেম্বর ২০২৬

ভোলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা ছাত্রদলের আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
ভোলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা ছাত্রদলের আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

১০ নভেম্বর ২০২৬

ভোলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে
ভোলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে

০৮ নভেম্বর ২০২৬

পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে  মুক্তিযোদ্ধাদের ভোলায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত
পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের ভোলায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

০২ নভেম্বর ২০২৬

যুবদল সরকারের লক্ষ অর্জনে পাশে থাকবে ও  বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার রুখতে মাঠে থাকবে যুবদল -  নুরুল ইসলাম নয়ন  এমপি
যুবদল সরকারের লক্ষ অর্জনে পাশে থাকবে ও বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার রুখতে মাঠে থাকবে যুবদল - নুরুল ইসলাম নয়ন এমপি

০১ নভেম্বর ২০২৬