ভোলা মঙ্গলবার
১০ নভেম্বর ২০২৬
২৮ অক্টোবর ২০২৬

ভোলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা ছাত্রদলের আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত


ডেস্ক রিপোর্ট
5

প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬ | ০২:১১:০৩ পিএম
ভোলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা ছাত্রদলের আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ভোলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা ছাত্রদলের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মোঃ রাইসুল আলম।



ভোলাদর্পণ প্রতিবেদক : জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা ছাত্রদলের আয়োজনে এক আলোচনা সভা, বক্তৃতা প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রোববার বিকেল ৫টায় ছাত্রদলের জেলা কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

ভোলা জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল আল রাসেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ রুবেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম।

 

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ ট্রুম্যান, হুমায়ুন কবির সোপান, ফজলুর রহমান বাচ্চু মোল্লা, এনামুল হক, জেলা বিএনপির সদস্য ইয়ারুল আলম লিটন, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আসিফ আলতাফ, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন, জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন, সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মাসুদ, সদস্য সচিব মুনতাসীর আলম চৌধুরী রবিন, জেলা শ্রমিক দলের সভাপতি শহিদুল আলম মানিক, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আলামিন হাওলাদার এবং জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান।

 

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন এবং সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার আহ্বান জানান।

 

এ সময় জেলা, উপজেলা ও বিভিন্ন কলেজ ছাত্রদলের সর্বস্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন। এতে প্রথমস্থান লাভ করেন ভোলা কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জিদান আনাবীর, দ্বিতীয় স্থান লাভ করেন ভোলা কলেজ ছাত্রদলের আহ্বায়ক আরাফাত ইসলাম ইফতি এবং তৃতীয় স্থান লাভ করেন সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য শাওন আব্রাহার।


আরও পড়ুন:

রাজনীতি সম্পর্কিত আরও
ভোলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা ছাত্রদলের আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
ভোলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা ছাত্রদলের আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

১০ নভেম্বর ২০২৬

ভোলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে
ভোলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে

০৮ নভেম্বর ২০২৬

পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে  মুক্তিযোদ্ধাদের ভোলায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত
পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের ভোলায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

০২ নভেম্বর ২০২৬

যুবদল সরকারের লক্ষ অর্জনে পাশে থাকবে ও  বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার রুখতে মাঠে থাকবে যুবদল -  নুরুল ইসলাম নয়ন  এমপি
যুবদল সরকারের লক্ষ অর্জনে পাশে থাকবে ও বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার রুখতে মাঠে থাকবে যুবদল - নুরুল ইসলাম নয়ন এমপি

০১ নভেম্বর ২০২৬

স্বৈরাচার বিরোধী আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের বলিষ্ঠ ভূমিকা ছিল - নুরুল ইসলাম নয় এমপি
স্বৈরাচার বিরোধী আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের বলিষ্ঠ ভূমিকা ছিল - নুরুল ইসলাম নয় এমপি

০১ নভেম্বর ২০২৬

ভোলায় এলডিপির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে
ভোলায় এলডিপির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে

২৮ অক্টোবর ২০২৬