ভোলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে
নিজস্ব প্রতিবেদক
10
প্রকাশিত: ০৮ নভেম্বর ২০২৬ | ১২:১১:৫৫ পিএম
ভোলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে
ভোলাদর্পণ প্রতিবেদক : ভোলায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে জেলা বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে। শনিবার (৭ নভেম্বর) সকালে ভোলা জেলা বিএনপির আয়োজন জেলা বিএনপির কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।পরে বিএনপি কার্যালয়ের সামনে থেকর বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এতে জেলা বিএনপির দলীয় নেতা কর্মীরা ছাড়াও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা ও ইউনিয়ন বিএনপির নেতার অংশ নেন। র্যালিতে নেতৃত্ব দেন ভোলা জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদ প্রশাসক গোলাম নবী আলমগীর।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, যুগ্ম আহবায়ক হারুন উর রশীদ ট্রুম্যান, হুমায়ুন কবীর সোপান, ফজলুর রহমান বাচ্চু মোল্লা, এনামুল হক, আব্দুর রব আকন, বশীর হাওলাদার, জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইয়ারুল আলম লিটন, ভোলা সদর উপজেলা বিএনপির আহবায়ক আসিফ আলতাফসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা এসময় উপস্থিত ছিলেন।
এর আগে শনিবার সকাল ৬টায় জেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে কর্মসূচির উদ্বোধন করেন ভোলা জেলা বিএনপির আহবায়ক ও জেলা পরিষদ প্রশাসক গোলাম নবী আলমগীর।
এ সময় জেলা বিএনপি’র আহবায়ক বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। এ দিন সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লব ও সংহতির মধ্য দিয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্যের নতুন অধ্যায় সূচিত হয়েছিল।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর দেশপ্রেম, নেতৃত্ব ও সাহসিকতা থেকে নতুন প্রজন্মকে শিক্ষা নিতে হবে।
বক্তারা আরও বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। সব ভেদাভেদ ভুলে দেশ ও মানুষের কল্যাণে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। গণতন্ত্র, মানুষের অধিকার এবং জাতীয় স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ থাকার ওপরও তারা গুরুত্বারোপ করেন। ৭ নভেম্বরের চেতনা ধারণ করে একটি সমৃদ্ধ, শান্তিপূর্ণ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।
জেলা বিএনপি ছাড়াও জেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকেও জেলা উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।
আরও পড়ুন:
রাজনীতি সম্পর্কিত আরও
ভোলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে
০৮ নভেম্বর ২০২৬
পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের ভোলায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত
০২ নভেম্বর ২০২৬
যুবদল সরকারের লক্ষ অর্জনে পাশে থাকবে ও বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার রুখতে মাঠে থাকবে যুবদল - নুরুল ইসলাম নয়ন এমপি
০১ নভেম্বর ২০২৬
স্বৈরাচার বিরোধী আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের বলিষ্ঠ ভূমিকা ছিল - নুরুল ইসলাম নয় এমপি
০১ নভেম্বর ২০২৬
ভোলায় এলডিপির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে
২৮ অক্টোবর ২০২৬
ভোলায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে
২৮ অক্টোবর ২০২৬
