ভোলা রবিবার
১১ অক্টোবর ২০২৬
০২ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় তথ্যমন্ত্রীর উদ্যোগে পঞ্চম ধাপে চলছে ফ্রি চিকিৎসাসেবা

নিজস্ব প্রতিবেদক
2

প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৬ | ০৯:১০:৪৮ পিএম
ভোলায় তথ্যমন্ত্রীর উদ্যোগে পঞ্চম ধাপে চলছে ফ্রি চিকিৎসাসেবা ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান পার্থর উদ্যোগে অসহায় ও দরিদ্র রোগীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প । ছবি- দৈনিক ভোলাদর্পণ

ভোলাদর্পণ প্রতিবেদক : ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থর উদ্যোগে অসহায় ও দরিদ্র রোগীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প চলছে। ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে কয়েক হাজার বিভিন্ন বয়সী শিশু ও নারী-পুরুষকে দেওয়া হচ্ছে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসাসেবা। 

১০ অক্টোবর (শনিবার) সকাল ১০টা থেকে পঞ্চম ধাপে ভোলা পৌর এলাকার রোগীদের শান্ত নীড় ও ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে এবং সদর উপজেলার শিবপুর ইউনিয়নের রতনপুর মাধ্যমিক বিদ্যালয়ে দেওয়া হচ্ছে চিকিৎসাসেবা।

চিকিৎসাসেবা নিতে আসা রোগী মিনারা বেগম ও বিলকিছ বেগম জানান, এখানে বিভিন্ন রোগের বিনা পয়সায় বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শসহ বিনামূল্যে ওষুধও দেওয়া হচ্ছে।

ভোলা জেলা ছাত্রসমাজের সদস্য সচিব মো. হোসেন জানান, তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান পার্থর এমন উদ্যোগকে সফল করতে ভোলার বিজেপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কাজ করছেন। এর আগে গত ১১ সেপ্টেম্বর থেকে শুরু হয় ফ্রি মেডিকেল ক্যাম্প। এতে ভোলা সদর উপজেলার ১২টি ইউনিয়নের সবগুলোতেই চলে এই ক্যাম্প। এ পর্যন্ত প্রায় ১০ হাজারের অধিক রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

আরও পড়ুন:

রাজনীতি সম্পর্কিত আরও
ভোলায় তথ্যমন্ত্রীর উদ্যোগে পঞ্চম ধাপে চলছে ফ্রি চিকিৎসাসেবা
ভোলায় তথ্যমন্ত্রীর উদ্যোগে পঞ্চম ধাপে চলছে ফ্রি চিকিৎসাসেবা

১০ অক্টোবর ২০২৬

প্রশিক্ষণের মাধ্যমে ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চাই -- ভোলায় ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক
প্রশিক্ষণের মাধ্যমে ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চাই -- ভোলায় ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

০৯ অক্টোবর ২০২৬

ভোলা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত : সাংবাদিকরা স্বাধীন ভাবে কাজ করবে হস্তক্ষেপ করতে চাই না - তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান পার্থ এমপি
ভোলা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত : সাংবাদিকরা স্বাধীন ভাবে কাজ করবে হস্তক্ষেপ করতে চাই না - তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান পার্থ এমপি

০৪ সেপ্টেম্বর ২০২৬

নিরপেক্ষ সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে-- স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম
নিরপেক্ষ সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে-- স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম

০২ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় কোনো চাঁদাবাজ ও টেন্ডারবাজদের স্থান হবে না-- তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি
ভোলায় কোনো চাঁদাবাজ ও টেন্ডারবাজদের স্থান হবে না-- তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি

০২ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ভোলায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

০২ সেপ্টেম্বর ২০২৬