বিশ্ব ওজোন দিবস আজ
ডেস্ক রিপোর্ট
585
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৩ | ০৫:০৯:২৪ এএম
ফাইল-ফটো
আন্তর্জাতিক ওজোন স্তর সুরক্ষা দিবস বা বিশ্ব ওজোন দিবস আজ। প্রতি বছরের ১৬ সেপ্টেম্বর আন্তর্জাতিকভাবে পালিত হয় দিবসটি। ওজোন স্তরের ক্ষয় ও এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে বিশ্বব্যাপী গণসচেতনতা তৈরিতে পালন করা হয় এ দিবস।
বিশ্ব ওজোন দিবসের এবারের প্রতিপাদ্য ‘পঁয়ত্রিশে মন্ট্রিল প্রটোকল-জীবন রক্ষায় অঙ্গীকার অবিচল’।বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হয়ে আসছে বিশ্ব ওজোন দিবস।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।
১৯৮৭ সালের ১৬ সেপ্টেম্বর বায়ুমণ্ডলের ওজোনস্তর ক্ষয়ের জন্য দায়ী দ্রব্যগুলোর ব্যবহার নিষিদ্ধ বা সীমিত করার জন্য ভিয়েনা কনভেনশনের আওতায় ওজনস্তর ধ্বংসকারী পদার্থের ওপর মন্ট্রিল প্রটোকল গৃহীত হয়। এই দিনের স্মরণে ১৯৯৪ সালে, জাতিসংঘের সাধারণ পরিষদ ১৬ সেপ্টেম্বরকে আন্তর্জাতিক ওজোন স্তর সুরক্ষা দিবস হিসেবে ঘোষণা করে।
প্রটোকল স্বাক্ষরিত হওয়ার ৩০ বছর পরে ওজোন স্তর ক্ষয়ের সমাপ্তি লক্ষ্য করা গেছে। তবে ওজোন ক্ষয়ের জন্য দায়ী গ্যাসগুলির প্রকৃতির কারণে, এগুলির রাসায়নিক প্রভাব আরও ৫০ থেকে ১০০ বছর অব্যাহত থাকবে বলে মনে করা হয়।
১৯৯০ সালে মন্ট্রিল প্রটোকলে স্বাক্ষর করে বাংলাদেশ । এরপর থেকে বাংলাদেশেও দিবসটি পালন করা হয়।
আরও পড়ুন:
অন্যান্য সম্পর্কিত আরও
ভোলার তজুমদ্দিনে মুহাম্মদ ভোলা দাখিল মাদ্রাসার মৃত শিক্ষকের ব্যাংক একাউন্ট থেকে ২০ বছর যাবত বেতন তুলছেন সহকারী শিক্ষক
০২ আগস্ট ২০২৬
ভোলার লালমোহনের লড লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের চর অন্নদা প্রসাদ গ্রামের জমি মালিকের মৃত্যুর পর পুত্রদের বিরুদ্ধে মামলার দায়েরের অভিযোগ
২৭ জুলাই ২০২৬
ভোলায় কোস্ট গার্ডের পৃথক দুই অভিযানে ৫ কোটি টাকার বেশি মূল্যের কারেন্ট জাল ও বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ
১২ জুলাই ২০২৬
ভোলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি এবি এল রহিম ওরফে রহিম আটক
১২ জুলাই ২০২৬
ভোলায় নারী আইনজীবীর ওপর হামলা, হাসপাতালে ভর্তি
১২ জুলাই ২০২৬
ভোলায় ৯০ বছরের বৃদ্ধ প্রফেসরের সংবাদ সম্মেলন : সন্তানের মিথ্যা মামলা ও নির্যাতন থেকে বাঁচার আকুতি
১২ জুলাই ২০২৬
