ভোলা মঙ্গলবার
২৮ জুলাই ২০২৬
১০ জুলাই ২০২৬

ভোলার লালমোহনের লড লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের চর অন্নদা প্রসাদ গ্রামের জমি মালিকের মৃত্যুর পর পুত্রদের বিরুদ্ধে মামলার দায়েরের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
40

প্রকাশিত: ২৭ জুলাই ২০২৬ | ১২:০৭:৫৬ পিএম
ভোলার লালমোহনের লড লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের চর অন্নদা প্রসাদ গ্রামের জমি মালিকের মৃত্যুর পর পুত্রদের বিরুদ্ধে মামলার দায়েরের অভিযোগ ভোলার লালমোহনের লড লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের চর অন্নদা প্রসাদ গ্রামের জমি মালিকের মৃত্যুর পর পুত্রদের বিরুদ্ধে মামলার দায়েরের অভিযোগ

ষ্টাফ রিপোর্টার :ভোলার লালমোহনের লড লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের ২ নং চর অন্নদা প্রসাদ গ্রামের জমি মালিকের মৃত্যুর পর পুত্রদের বিরুদ্ধে মামলার দায়েরের অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার। মামলার সূত্রে জানা যায়, লালমোহন উপজেলার লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের ২ নং চর অন্নদা প্রসাদ গ্রামের আব্দুল মুনাফ একই এলাকার বিশম্বর দাস,জগদিশ, প্রফুল্য কুমার এদের থেকে ২২/৯/১৯৭০ সালে এস আর অফিসের ১২১৪ নম্বর ছাপ কবলা মূলে ২৪ শতাংশ জমি ক্রয় করে,চর অন্নদা প্রসাদ মৌজার এস, এ ৯৮ নং খতিয়ান ১৮১১দাগে ১৪ শতাংশ,১৮৯৩ দাগে ১০ শতাংশ দখল দেন । জমি ক্রয়ের দীর্ঘ ৫৬ বছর পেরিয়ে গেল জমি ক্রয় দাতা এবং তার সন্তানেরা সঠিকভাবেই জমি ভোগ দখল করে আসছে। আব্দুল মুনাফ মৃত্যুর দুই /তিন বছর পেরিয়ে গেলে হঠাৎ করেই সভাপতি চাঁদ মিয়া হাট জামে মসজিদ কমিটির পক্ষে মোঃ ইব্রাহিম খলিল সভাপতি তিনি ওই জমি মসজিদের দাবি করে ভোলার লালমোহন সিনিয়র সহকারি জজ আদালতে দেওয়ানি ১৫১/২০২০ মামলা দায়ের করেন। মামলায় তিনি হরে কৃষ্ণ শীল পিতা মৃত দুর্গা চরণশীল, শামসুদ্দিন, শাহ আলম, সেলিম ও মৃত নিরব সর্ব পিতা মৃত আব্দুল মুনাফ, সর্ব সাং ২ নং চর অন্নদা প্রসাদ লর্ড হার্ডিঞ্জ লালমোহন ভোলা ওয়ারিশদের বিরুদ্ধে শুধু মামলা করেনি মৃত আব্দুল মোনাফির মৃত ছেলে নিরবের বিরুদ্ধেও মামলা করতে চিন্তা করেনি মসজিদ কমিটির সভাপতি। আব্দুল মুনাফ ওই দাগের ২৪ শতাংশ জমিন ক্রয় করেন। কিন্তু মসজিদ কমিটির ওই মামলাটি মহামান্য আদালত ২৪ /৩ /২৪ খারিজ করে দেন। এরপর মসজিদ কমিটি ওই মামলাটি কমিটি পরিচালনার জন্য নতুন করে পুন:রায় মামলা পরিচালনার জন্য নতুন সভাপতি করেন। বর্তমান সভাপতি মাওলানা মোঃ মোস্তাফিজুর রহমান মামলাটি পরিচালনা করে আসছেন এরই মধ্যে গত ২১/ ৭ /২৬ ইং তারিখে মৃত ব্যক্তির নিরবের বিরুদ্ধে মামলা করায় মহামান্য আদালত ৫০০ টাকা কষ্ট করেন। এ ব্যাপারে স্থানীয়রা জানান, আব্দুল মুনাফ ওই জমি ক্রয় করেছিলেন ও ভোগ দখল রয়েছেন অথচ মসজিদ কমিটি এই পরিবারের বিরুদ্ধে অন্যায় ভাবে একটি মামলা দায়ের করে আব্দুল মুনাফের ছেলেদেরকে হয়রানি করে আসছে আমরা মহামান্য আদালতের কাছে ন্যায় বিচার দাবি করি এবং আব্দুল মুনাফের ওয়ারিশদেরকে সুখ-শান্তিতে বসবাসের অনুমতি দানে মহামান্য আদালতের কাছে আমরা আর্জি করছি। এদিকে আব্দুল মুনাফের ছেলে মোহাম্মদ শাহ আলম জানান ওই জমি ও বাড়ির বাগান থেকে মসজিদ কমিটির লোকজন জোরপূর্বক নারিকেল ,সুপারি, ফল-ফলাদি ও বাশ এবং গাছ কেটে নিয়ে যায় । আমরা বাধা দিলে দেশীয় অস্ত্র নিয়ে আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে আমরা এটার ন্যায় বিচার দাবি করছি মহামান্য আদালতের কাছে। এ ব্যাপারে ব্যাপারে চাঁদ মিয়া হাট জামে মসজিদ কমিটির বর্তমান সভাপতি মোঃ ইব্রাহিম খলিলের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান বাবু ৫ হাজার টাকা নিয়ে স্ট্যাম্পে স্বাক্ষর করে গেছে সে থেকে মসজিদ দুই ঘণ্টা জমে ভোগ করে আসছে। একবার বাড়ির জমি ভোগ করি আবার ক্ষেত খামারের জমি ভোগ করি এবং বাড়ি থেকে করিগাছ ও বাস সহ বিভিন্ন গাছ বিক্রি করেছি তখন তারা বাধা দেয়নি এখন হঠাৎ করে বাধা দেয়ার দেয় কারণে আমরা মামলা করেছি। মামলা যে রায় হয় সেটাই মেনে নেব আমরা।

আরও পড়ুন:

অন্যান্য সম্পর্কিত আরও
ভোলার লালমোহনের লড লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের চর অন্নদা প্রসাদ গ্রামের জমি মালিকের মৃত্যুর পর পুত্রদের বিরুদ্ধে মামলার দায়েরের অভিযোগ
ভোলার লালমোহনের লড লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের চর অন্নদা প্রসাদ গ্রামের জমি মালিকের মৃত্যুর পর পুত্রদের বিরুদ্ধে মামলার দায়েরের অভিযোগ

২৭ জুলাই ২০২৬

ভোলায় কোস্ট গার্ডের পৃথক দুই অভিযানে ৫ কোটি টাকার বেশি মূল্যের কারেন্ট জাল ও বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ
ভোলায় কোস্ট গার্ডের পৃথক দুই অভিযানে ৫ কোটি টাকার বেশি মূল্যের কারেন্ট জাল ও বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ

১২ জুলাই ২০২৬

ভোলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি এবি এল রহিম ওরফে রহিম আটক
ভোলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি এবি এল রহিম ওরফে রহিম আটক

১২ জুলাই ২০২৬

ভোলায় নারী আইনজীবীর ওপর হামলা, হাসপাতালে ভর্তি
ভোলায় নারী আইনজীবীর ওপর হামলা, হাসপাতালে ভর্তি

১২ জুলাই ২০২৬

ভোলায় ৯০ বছরের বৃদ্ধ প্রফেসরের সংবাদ সম্মেলন : সন্তানের মিথ্যা মামলা ও নির্যাতন থেকে বাঁচার আকুতি
ভোলায় ৯০ বছরের বৃদ্ধ প্রফেসরের সংবাদ সম্মেলন : সন্তানের মিথ্যা মামলা ও নির্যাতন থেকে বাঁচার আকুতি

১২ জুলাই ২০২৬

ভোলার ডিবি পুলিশের অভিযানে ৪২৪  পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক -১
ভোলার ডিবি পুলিশের অভিযানে ৪২৪ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক -১

১০ জুলাই ২০২৬