ভোলায় নারী আইনজীবীর ওপর হামলা, হাসপাতালে ভর্তি
নিজস্ব প্রতিবেদক
6
প্রকাশিত: ১২ জুলাই ২০২৬ | ০৬:০৭:১২ পিএম
ভোলায় নারী আইনজীবীর ওপর হামলা, হাসপাতালে ভর্তি
ভোলাদর্পণ প্রতিবেদক : ভোলায় বাবার সম্পত্তি থেকে বঞ্চিত করার অভিযোগকে কেন্দ্র করে এক নারী আইনজীবীর ওপর হামলার অভিযোগ উঠেছে তার সৎ ভাই ও স্বজনদের বিরুদ্ধে। শনিবার (১২ জুলাই) দিবাগত রাত প্রায় আড়াইটার দিকে ভোলা সদর উপজেলার নবীপুর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের আসমত আলী পন্ডিত বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় আহত হন ভোলা জেলা জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট জুলিয়া রহমান বন্যা ও তার মা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন। আহত অ্যাডভোকেট জুলিয়া রহমান বন্যা অভিযোগ করে বলেন, তার বাবা অবসরপ্রাপ্ত অধ্যাপক মোস্তাফিজুর রহমান দীর্ঘদিন ধরে অসুস্থ। সেই সুযোগে তার সৎ ভাইরা বাবাকে ভুল বুঝিয়ে ও প্রভাবিত করে প্রায় সব স্থাবর-অস্থাবর সম্পত্তি নিজেদের নামে লিখে নিয়েছেন। এতে তিনি, তার মা এবং এক প্রতিবন্ধী ভাই উত্তরাধিকার থেকে বঞ্চিত হয়েছেন। তিনি আরও অভিযোগ করেন, দীর্ঘ বছর ধরে তার মাকে বাবার সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। গত ১০ জুলাই সন্ধ্যায় ভোলা প্রেসক্লাবে তার সৎ ভাইরা বাবাকে দিয়ে একটি সংবাদ সম্মেলন করান। খবর পেয়ে তিনি সেখানে গিয়ে বাবার সঙ্গে দেখা করতে এবং মায়ের সঙ্গে একবার সাক্ষাতের সুযোগ করে দিতে চাইলে সৎ ভাইরা প্রকাশ্যে তাকে হেনস্তা করেন।এ ঘটনায় তিনি পুলিশে খবর দিলে উভয় পক্ষকে ভোলা সদর মডেল থানায় নেওয়া হয়। সেখানে বিষয়টি পারিবারিকভাবে সমাধানের পরামর্শ দিয়ে মুচলেকা নিয়ে রাত প্রায় ১টার দিকে সবাইকে ছেড়ে দেওয়া হয়।
অভিযোগে তিনি বলেন, থানা থেকে বাড়ি ফেরার পর রাত আনুমানিক আড়াইটার দিকে তার এক সৎ ভাই ফোন করে পাশের নাছুদের বাড়িতে গিয়ে পারিবারিক বিরোধ মীমাংসার কথা বলেন। তিনি মাকে সঙ্গে নিয়ে সেখানে গেলে কাউকে না পেয়ে বাড়ি ফেরার পথে পূর্বপরিকল্পিতভাবে তার দুই সৎ ভাই এবং চাচাতো ভাই রাসেল, জুয়েল, রিয়াজ উদ্দিন নয়ন ও স্বপনসহ ১০ থেকে ১২ জন তাদের ওপর হামলা চালান। হামলাকারীদের সঙ্গে তাদের স্ত্রীরাও ছিলেন বলে অভিযোগ করেন তিনি। তিনি আরও বলেন, হামলাকারীরা সংঘবদ্ধভাবে তাকে ও তার মাকে এলোপাতাড়ি মারধর করেন। তাদের চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এসে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় অ্যাডভোকেট জুলিয়া রহমান বন্যা হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম বলেন, ঘটনাটি পারিবারিক সম্পত্তি-সংক্রান্ত বিরোধের জেরে ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে, এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো বক্তব্য মেলেনি। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
আরও পড়ুন:
অন্যান্য সম্পর্কিত আরও
ভোলায় কোস্ট গার্ডের পৃথক দুই অভিযানে ৫ কোটি টাকার বেশি মূল্যের কারেন্ট জাল ও বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ
১২ জুলাই ২০২৬
ভোলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি এবি এল রহিম ওরফে রহিম আটক
১২ জুলাই ২০২৬
ভোলায় নারী আইনজীবীর ওপর হামলা, হাসপাতালে ভর্তি
১২ জুলাই ২০২৬
ভোলায় ৯০ বছরের বৃদ্ধ প্রফেসরের সংবাদ সম্মেলন : সন্তানের মিথ্যা মামলা ও নির্যাতন থেকে বাঁচার আকুতি
১২ জুলাই ২০২৬
ভোলার ডিবি পুলিশের অভিযানে ৪২৪ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক -১
১০ জুলাই ২০২৬
এফিডেভিট
৩০ এপ্রিল ২০২৬
