ভোলা মঙ্গলবার
২৫ আগস্ট ২০২৬
২৬ জুলাই ২০২৬

ভোলার লালমোহনে তেল না পেয়ে ইউএনওর বাসার সামনে মোটরসাইকেলচালকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
121

প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২৬ | ১০:০৪:২৫ এএম
ভোলার লালমোহনে তেল না পেয়ে ইউএনওর বাসার সামনে মোটরসাইকেলচালকদের বিক্ষোভ ভোলার লালমোহনে তেল না পেয়ে ইউএনওর বাসার সামনে মোটরসাইকেলচালকদের বিক্ষোভ

ষ্টাফ রিপোর্টার ভোলার লালমোহনে জ্বালানি তেল না পেয়ে ক্ষুব্ধ হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসার সামনে বিক্ষোভ করেছেন মোটরসাইকলচালকেরা। রোববার দিবাগত রাত ২টার দিকে উপজেলা কমপ্লেক্স এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

পুলিশ জানায়, লালমোহন উপজেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী পেট্রল পাম্পগুলোকে রাত ১২টা পর্যন্ত জ্বালানি তেল বিক্রির সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়। একই সঙ্গে যানবাহনের বৈধ কাগজপত্র ও চালকের ড্রাইভিং লাইসেন্স ছাড়া তেল না দেওয়ার নির্দেশনা থাকায় অনেক মোটরসাইকেলচালক তেল পাননি। এতে ক্ষোভ ছড়িয়ে পড়ে চালকদের মধ্যে।

একপর্যায়ে বিক্ষুব্ধ মোটরসাইকেলচালকেরা উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসার সামনে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর পেয়ে লালমোহন থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, যাঁদের মোটরসাইকেলের কাগজপত্র নেই এবং ড্রাইভিং লাইসেন্স নেই, তাঁরাই অন্যায়ভাবে এ কাজ করেছেন। তবে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ চালকদের শান্ত করে এবং বুঝিয়ে সেখান থেকে সরিয়ে দেয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।

জানতে চাইলে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সিফাত বিন সাদেক বলেন, লাইসেন্সবিহীন মোটরসাইকেলচালকেরা জ্বালানি তেল দাবি করছিলেন। কিন্তু লাইসেন্স ছাড়া তাঁদের তেল দিলে সেটার কোনো বৈধতা থাকে না। ফলে তাঁদের নিষেধ করা হলে হট্টগোল করেন। পরে অতিরিক্ত পুলিশ এনে তাঁদের নিবৃত্ত করা হলে তাঁরা সেখান থেকে চলে যান।

আরও পড়ুন:

জাতীয় সম্পর্কিত আরও
ভোলায় জাতীয় মৎস্য পক্ষ পালিত :  সফল মৎস্যচাষিকে সম্মাননা প্রদান
ভোলায় জাতীয় মৎস্য পক্ষ পালিত : সফল মৎস্যচাষিকে সম্মাননা প্রদান

১৭ আগস্ট ২০২৬

ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধে ১০ দপ্তরে আইনি নোটিশ
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধে ১০ দপ্তরে আইনি নোটিশ

০৫ আগস্ট ২০২৬

ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান সভাপতিত্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত
ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান সভাপতিত্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত

০৪ আগস্ট ২০২৬

ভোলায় ৭ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান
ভোলায় ৭ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান

০২ আগস্ট ২০২৬

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসছেন এটি রাজনৈতিক কথা, বাস্তবতা নেই : ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসছেন এটি রাজনৈতিক কথা, বাস্তবতা নেই : ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

২৯ জুলাই ২০২৬

ভোলার শহীদ মোহাম্মদ হানিফ :  বাংলাদেশের এক গর্বিত সূর্য সন্তান
ভোলার শহীদ মোহাম্মদ হানিফ : বাংলাদেশের এক গর্বিত সূর্য সন্তান

২৬ জুলাই ২০২৬