ভোলায় কোস্ট গার্ডের পৃথক দুই অভিযানে ৫ কোটি টাকার বেশি মূল্যের কারেন্ট জাল ও বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ
নিজস্ব প্রতিবেদক
7
প্রকাশিত: ১২ জুলাই ২০২৬ | ০৭:০৭:১৬ পিএম
ষ্টাফ রিপোর্টার : ভোলায় বাংলাদেশ কোস্ট গার্ডের পৃথক দুইটি বিশেষ অভিযানে প্রায় ৫ কোটি ১০ লাখ ৮৫ হাজার টাকার নিষিদ্ধ কারেন্ট জাল ও পলিথিন জব্দ করা হয়েছে। এ সময় কারেন্ট জাল ব্যবসায়ীরা পালিয়ে গেলেও কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে পলিথিন বহনকারী কাভার্ড ভ্যানের চালক ও হেলপারকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন সূত্রে জানা যায়, গত ৭ জুলাই (মঙ্গলবার) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড বেইস ভোলা সদর উপজেলার খেয়াঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে সন্দেহভাজন একটি কাভার্ড ভ্যান তল্লাশি করে প্রায় ৭ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ২ হাজার ৫০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। এ সময় কাভার্ড ভ্যানের চালক ও হেলপারের কাছ থেকে মুচলেকা নিয়ে তাদের যানবাহনসহ ছেড়ে দেওয়া হয়।
অন্যদিকে, ৮ জুলাই (বুধবার) দিবাগত রাত ৩টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট লালমোহন লালমোহন উপজেলার বদরপুর ধুমকেতু আবাসন সংলগ্ন এলাকায় পৃথক আরেকটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে সন্দেহভাজন তিনটি গুদামে তল্লাশি চালিয়ে প্রায় ৫ কোটি ৩ লাখ ৩৫ হাজার টাকা মূল্যের ১৪ লাখ ৩৮ হাজার ১৪২ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়।
কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে অবৈধ জাল ব্যবসায়ীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
পরে জব্দ করা নিষিদ্ধ পলিথিন ভোলা পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়। এছাড়া জব্দ করা কারেন্ট জাল ভোলা জেলা মৎস্য কর্মকর্তার সমন্বয়ে বিনষ্ট করা হয়েছে।
বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সালমান বিন শওকত জানান, পরিবেশ সংরক্ষণ এবং দেশের মৎস্যসম্পদ রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ডের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সকলকে আইন মেনে চলার আহ্বান জানান।
আরও পড়ুন:
অন্যান্য সম্পর্কিত আরও
ভোলায় কোস্ট গার্ডের পৃথক দুই অভিযানে ৫ কোটি টাকার বেশি মূল্যের কারেন্ট জাল ও বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ
১২ জুলাই ২০২৬
ভোলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি এবি এল রহিম ওরফে রহিম আটক
১২ জুলাই ২০২৬
ভোলায় নারী আইনজীবীর ওপর হামলা, হাসপাতালে ভর্তি
১২ জুলাই ২০২৬
ভোলায় ৯০ বছরের বৃদ্ধ প্রফেসরের সংবাদ সম্মেলন : সন্তানের মিথ্যা মামলা ও নির্যাতন থেকে বাঁচার আকুতি
১২ জুলাই ২০২৬
ভোলার ডিবি পুলিশের অভিযানে ৪২৪ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক -১
১০ জুলাই ২০২৬
এফিডেভিট
৩০ এপ্রিল ২০২৬
