ভোলা শুক্রবার
০৮ মে ২০২৬
২১ জানুয়ারী ২০২৬

রিজওয়ানের বিশ্ব রেকর্ড

খেলা ডেস্ক
582

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২২ | ০৯:০৯:১৭ এএম
রিজওয়ানের বিশ্ব রেকর্ড ফাইল-ফটো

বাবর আজম মাত্র ৯ রান করে ফিরলেন। ওপেনিংয়ে ধাক্কা খেলো পাকিস্তান। কোনও সমস্যা নেই, মোহাম্মদ রিজওয়ান আছেন না! ইংল্যান্ডের বিপক্ষে পঞ্চম টি-টোয়েন্টিতে পাকিস্তানের স্কোরটা যে ১৪৫ হলো, সেখানে রিজওয়ানের একারই ৬৩ রান। রানের বৃষ্টিতে ভেজা এই ব্যাটার একটা বিশ্ব রেকর্ডও গড়ে ফেললেন। দ্বিপক্ষীয় কোনও টি-টোয়েন্টি সিরিজে সর্বোচ্চ রান এখন তার।

বুধবার (২৮ সেপ্টেম্বর) লাহোরের পঞ্চম টি-টোয়েন্টিতে জয়ও পেয়েছে পাকিস্তান। ইংলিশদের হারিয়েছে ৬ রানে। ম্যাচসেরার পুরস্কার জেতা রিজওয়ানের ৬৩ রানের অসাধারণ ইনিংসে ভর করে ১৯ ওভারে ১৪৫ রানে অলআউট হয় পাকিস্তান। সেই লক্ষ্যে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৩৯ রান করতে পারে ইংলিশরা। এই জয়ে সাত ম্যাচের সিরিজে পাকিস্তান ৩-২ ব্যবধানে এগিয়ে গেছে।

সিরিজে হাড্ডাহাড্ডি লড়াই হলেও রিজওয়ানের আশেপাশেও কেউ নেই। একটি ইনিংস বাদ দিলে এখন পর্যন্ত হওয়া পাঁচ ম্যাচের চারটিতেই হাফসেঞ্চুরি পেয়েছেন এই উইকেটকিপার ব্যাটার। ইংল্যান্ডের বিপক্ষে তার পাঁচ ইনিংসগুলো এমন- ৬৮, ৮৮*, ৮, ৮৮ ও ৬৩। সব মিলিয়ে রান ৩১৫। টি-টোয়েন্টিতে দ্বিপক্ষীয় কোনও সিরিজে এটাই সর্বোচ্চ রানের রেকর্ড।

এর আগের সর্বোচ্চ ছিল সার্বিয়ান ব্যাটার লেসনি ডানবারের। এ বছরই বুলগেরিয়ার বিপক্ষে চার ম্যাচে ২৮৪ রান করেছিলেন তিনি। তার আগে রেকর্ডটি ছিল দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি ককের।

করাচির ম্যাচ দিয়ে চলতি মাসে সপ্তম হাফসেঞ্চুরি পেয়েছেন রিজওয়ান। ইংল্যান্ড সিরিজের আগে এশিয়া কাপে তিনটি হাফসেঞ্চুরি পেয়েছিলেন তিনি।

আরও পড়ুন:

খেলা সম্পর্কিত আরও
ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

২০ ফেব্রুয়ারি ২০২৬

ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও  প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত
ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত

০৬ ফেব্রুয়ারি ২০২৬

ভোলায় গ্রামীণ খেলা ও অ্যাথলেটিক্স প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন ভোলা সদর সহকারী কমিশনার (ভূমি) এসএস মশিউর রহমান
ভোলায় গ্রামীণ খেলা ও অ্যাথলেটিক্স প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন ভোলা সদর সহকারী কমিশনার (ভূমি) এসএস মশিউর রহমান

০২ ফেব্রুয়ারি ২০২৬

ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

০২ ফেব্রুয়ারি ২০২৬

ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ  অনুষ্ঠিত
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

২৯ জানুয়ারী ২০২৬

ভোলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
ভোলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

২১ জানুয়ারী ২০২৬