ভোলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
67
প্রকাশিত: ২১ জানুয়ারী ২০২৬ | ১২:০১:৫০ এএম
ভোলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ভোলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ডা. শামীম রহমান।
ভোলাদর্পণ প্রতিবেদক : ভোলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজ-এর ‘বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এই ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ডা. শামীম রহমান। উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন, ভোলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ভোলা সদর উপজেলা নির্বাহী অফিসার ও প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ আরিফুজ্জামান। এসময় বক্তারা শিক্ষার্থীদের মনোজ্ঞ ডিসপ্লে ও ক্রীড়া নৈপুণ্য উপভোগ করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। তারা বলেন, শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনে ক্রীড়া চর্চা শিক্ষার্থীদের নৈতিক চরিত্র গঠনে সহায়ক ভূমিকা পালন করে। ভোলার তরুণ সমাজকে দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে জেলা পুলিশ সর্বদা উৎসাহ প্রদান করে আসছে। এ সময় জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:
খেলা সম্পর্কিত আরও
ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
২০ ফেব্রুয়ারি ২০২৬
ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত
০৬ ফেব্রুয়ারি ২০২৬
ভোলায় গ্রামীণ খেলা ও অ্যাথলেটিক্স প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন ভোলা সদর সহকারী কমিশনার (ভূমি) এসএস মশিউর রহমান
০২ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
০২ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
২৯ জানুয়ারী ২০২৬
ভোলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
২১ জানুয়ারী ২০২৬
