ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
43
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২৬ | ১০:০২:৫২ পিএম
ভোলা সরকারী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
ভোলাদর্পণ প্রতিবেদক : ভোলায় বর্নাঢ্য আয়োজনে সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বিদ্যালয়ের মাঠে এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ক্রীড়া অনুষ্ঠানের শুরুতে অতিথিদের আসন গ্রহণ, ফুল দিয়ে অভ্যর্থনা প্রদান, ব্যাচ পরিধানের পর কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর জাতীয় সংগীত ও পায়রা উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। প্রধান শিক্ষক মোঃ আজহারুল হক আজাদের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বেলাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার শহীদুল্লাহ কাওছার।
উদ্বোধনের পরে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ মাঠ পরিদর্শণ করেন। পরবর্তীতে প্রধান অতিথির অনুমতিক্রমে বিএনসিসি, স্কাউটস, রেড ক্রিসেন্ট ও ক্রীড়া দলের সমন্বয়ে মার্চপাসের মাধ্যমে অভিভাদন গ্রহণ। মশাল জ্বালিয়ে পুরো মাঠ প্রদক্ষিণ শেষে দিনভর স্কুলের বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিকেলে ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারীদের মধ্যে থেকে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।ক্রীড়া প্রতিযোগিতায় প্রভাতি শিফটের শিশু দলে ৫০ মিটার অংক দৌড়ে ১ম হয়েছেন ৩য় শ্রেণীর সিয়াম ইসলাম, ২য় হয়েছেন ৪র্থ শ্রেণীর যোজন মাঝি, ৩য় হয়েছেন ৩য় শ্রেণীর তাহসিন রহমান। মোরগ যুদ্ধে প্রথম হয়েছেন ৩য় শ্রেণীর মোঃ সাফওয়ান, ২য় হয়েছেন একয় শ্রেণীর আদর মজুমদার এবং ৩য় হয়েছেন একই শ্রেণীর মিহাদ আব্দুল্লাহ। ১০০ মিটার স্প্রিন্টে ১ম হয়েছেন ৩য় শ্রেণীর সিয়াম ইসলাম, ২য় হয়েছেন একই শ্রেণীর মোমিনুল ইসলাম এবং ৩য় হয়েছেন একই শ্রেণীর মিহাদ আব্দুল্লাহ। ব্যাঙ দৌড়ে ১ম হয়েছেন ৩য় শ্রেণীর মিহাদ আব্দুল্লাহ, ২য় হয়েছেন একই শ্রেণীর সাফওয়ান এবং ৩য় হয়েছেন একই শ্রেণীর সিয়াম।
প্রভাতি শিফটের ছোট লাল দলে ১০০ মিটার স্পিন্টে ১ম হয়েছেন ৪র্থ শ্রেণীর মোঃ তাওসিফ হাসন রুহান, ২য় হয়েছেন ৩য় শ্রেণীর মোঃ জাবের এবং ৩য় হয়েছেন একই শ্রেণীর মিনহাস। বিস্কুট দৌড়ে ১ম হয়েছেন ৫ম শ্রেণীর দেব চন্দ্র দে, ২য় হয়েছেন ৪র্থ শ্রেণীর তাওসিফ হাসান রুহান এবং ৩য় হয়েছেন ৫ম শ্রেণীর মুসহাব রহমান নিরদ। মোরগ যুদ্ধে ১ম হয়েছেন ৩য় শ্রেণীর মিনহাজুল ইসলাম, ২য় হয়েছেন ৪র্থ শ্রেণীর মোঃ হাসিব এবং ৩য় হয়েছেন একই শ্রেণীর মোঃ শাহে রবিবিন। দীর্ঘ লাফে ১ম হয়েছেন ৩য় শ্রেণীর মোঃ জাহিদ, ২য় হয়েছেন ৪র্থ শ্রেণীর নিশান কুমার এবং ৩য় হয়েছেন ৩য় শ্রেণীর নিশাদ।
ছোট হলুদ দলে স্কিপিং এ ১ম হয়েছেন ৭ম শ্রেণীর মোঃ আব্দুস মুকিত, ২য় হয়েছেন ৫ম শ্রেণীর মোঃ বাইজিদ জুবায়ের এবং ৩য় হয়েছেন একই শ্রেণীর মুনতাসিন আবিদ। উচ্চ লাফে প্রথম হয়েছেন ৭ম শ্রেণীর মোঃ জিসান, ২য় হয়েছেন মোঃ সাইম এবং ৩য় হয়েছেন ফারিদাত হাসান। দীর্ঘ লাফে ১ম হয়েছেন ৭ম শ্রেণীর মোঃ জিসান, ২য় হয়েছেন ৬ষ্ঠ শ্রেণীর মোঃ রিসান এবং ৩য় হয়েছেন ৭ম শ্রেণীর আরিয়ান। ২০০ মিটার স্প্রিন্টে ১ম হয়েছেন ৭ম শ্রেণীর মোঃ সাইম, ২য় হয়েছেন ৭ম শ্রেণীর মোঃ আরিয়ান এবং ৩য় হয়েছেন ৬ষ্ঠ শ্রেণীর রিসান।শ্রেণীর নাজমুল হাসান। দীর্ঘ লাফে ১ম হয়েছেন ৭ম শ্রেণীর মোঃ মাহরিয়ার সাজিদ, ২য় হয়েছেন এতেহসামুল হক এবং ৩য় হয়েছেন ৭ম শ্রেণীর আবরার ফাইয়াজ মুনিম।
প্রভাতি শিফট সবুজ মধ্যম দলে ১০০ মিটার স্প্রিন্টে ১ম হয়েছেন ৯ম শ্রেণীর ফাইয়াজ ইয়াফি, ২য় হয়েছেন ৮ম শ্রেণীর হাসিন রায়হান এবং ৩য় হয়েছেন একই শ্রেণীর সামিউল আলম। দীর্ঘ লাফে ১ম হয়েছেন ৯ম শ্রেণীর ইয়াফি, ২য় হয়েছেন একই শ্রেণীর তাশরিফ এবং ৩য় হয়েছেন ৮ম শ্রেণীর আবিদ। শটপুট নিক্ষেপে ১ম হয়েছেন ৯ম শ্রেণীর মোঃ তিহান, ২য় হয়েছেন ৮ম শ্রেণীর মোঃ নাফি এবং ৩য় হয়েছেন ৯ম শ্রেণীর আরাফ। উচ্চ লাফে ১ম হয়েছেন ৯ম শ্রেণীর আহাদ, ২য় হয়েছেন ৮ম শ্রেণীর মোঃ সামি এবং ৩য় হয়েছেন ৯ম শ্রেণীর ফাইয়াজ ইয়াফি।
প্রভাতি শিফট বড় দলে ২০০ মিটার স্প্রিন্টে ১ম হয়েছেন ৯ম শ্রেণীর সৃজন, ২য় হয়েছেন ১০ম শ্রেণীর আবদুল কাদের এবং ৩য় হয়েছেন ৯ম শ্রেণীর নুহান। দীর্ঘ লাফে ১ম হয়েছেন ৯ম শ্রেণীর সৃজন, ২য় হয়েছেন একই শ্রেণীর নুহান ও ৩য় হয়েছেন সাজিদ। বস্তায় দৌড়ে ১ম হয়েছেন ১০ম শ্রেণীর জাকারিয়া, ২য় হয়েছেন ১০ শ্রেণীর জিয়াউল হক ও ৩য় হয়েছেন ফাহিম। উচ্চ লাফে ১ম হয়েছেন ১০ম শ্রেণীর বদিউজ্জামান, ২য় হয়েছেন রথিসোম ও ৩য় হয়েছেন মোঃ হাছিন।ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিকেলে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সোহান সরকারসহ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকগণ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের পরিপূর্ণ মানসিক ও শারীরিক বিকাশে শিক্ষার পাশাপাশি ক্রীড়া, সাহিত্য ও সংস্কৃতি চর্চার প্রতি মনোনিবেশ করতে হবে। শিক্ষার্থীরা পড়ালেখা করলেই হবে না, তারা পড়ালেখার পাশাপাশি মানবিক গুণাবলি অর্জন করতে হবে, তবেই সফল মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে।
আরও পড়ুন:
খেলা সম্পর্কিত আরও
ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
২০ ফেব্রুয়ারি ২০২৬
ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত
০৬ ফেব্রুয়ারি ২০২৬
ভোলায় গ্রামীণ খেলা ও অ্যাথলেটিক্স প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন ভোলা সদর সহকারী কমিশনার (ভূমি) এসএস মশিউর রহমান
০২ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
০২ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
২৯ জানুয়ারী ২০২৬
ভোলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
২১ জানুয়ারী ২০২৬
