ভোলায় গ্রামীণ খেলা ও অ্যাথলেটিক্স প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন ভোলা সদর সহকারী কমিশনার (ভূমি) এসএস মশিউর রহমান
নিজস্ব প্রতিবেদক
60
প্রকাশিত: ০২ ফেব্রুয়ারি ২০২৬ | ১১:০২:১৬ পিএম
ভোলায় গ্রামীণ খেলা ও অ্যাথলেটিক্স প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন ভোলা সদর সহকারী কমিশনার (ভূমি) এসএস মশিউর রহমান
ভোলাদর্পণ প্রতিবেদক : ভোলায় সোমবার (২ ফেব্রুয়ারী) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন ক্রীড়া পরিদপ্তর কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া কর্মসূচি (২০২৫-২৬) অর্থবছরের আওতায় ভোলার পরাণগঞ্জ স্কুল মাঠে ভোলা জেলা ক্রীড়া অফিসের আয়োজনে গ্রামীণ খেলা ও অ্যাথলেটিক্স প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত।ভোলা জেলা ক্রীড়া অফিসের “সার্বিক ব্যবস্থাপনায় পরাণগঞ্জ স্কুল মাঠে অত্যন্ত আনন্দমুখর ও জাঁকজমকপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে ভোলা জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয়ে গ্রামীণ খেলা ও অ্যাথলেটিক্স প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও এ অনুষ্ঠানের প্রতিযোগিতায় ১ম, ২য়ও ৩য় দের নিয়ে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা সদর সহকারী কমিশনার (ভূমি) এসএস মশিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রকিবুল হাসান। আরও উপস্থিত ছিলেন, পরাণগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেণ জেলা ক্রীড়া অফিসার মোঃ সাপাতুল ইসলাম।অনুষ্ঠানে ১০০মি, দৌড়, শর্টপুট নিক্ষেপ, দীর্ঘ লাফ, হাড়িভাঙ্গাসহ ১০টি ইভেন্ট অনুষ্ঠিত হয়। সকলে ইভেন্টে প্রথম দ্বিতীয়, তৃতীয়, যারা হয়েছেন তাদের সবাইকে পুরস্কৃত করা হয় এবং আজ থেকে যারা ১ম, ২য়, ৩য়, হয়েছে সকলকে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের আওতায় আনা হবে।এসময় বক্তারা বলেন, সুস্থ্য, সুন্দর ও মানসিকতা বিকাশে, খেলাধুলার কোন বিকল্প নাই, বর্তমান যুগে ছেলেমেয়েদের মাদক, ইভটিজিং ও বিভিন্ন অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে খেলাধুলা এক অবিচ্ছেদ্য অংশ হিসেবে কাজ করে। সময় প্রচুর দর্শক উপস্থিত থেকে উক্ত প্রতিযোগিতাটি, উপভোগ করেণ।
আরও পড়ুন:
খেলা সম্পর্কিত আরও
ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
২০ ফেব্রুয়ারি ২০২৬
ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত
০৬ ফেব্রুয়ারি ২০২৬
ভোলায় গ্রামীণ খেলা ও অ্যাথলেটিক্স প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন ভোলা সদর সহকারী কমিশনার (ভূমি) এসএস মশিউর রহমান
০২ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
০২ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
২৯ জানুয়ারী ২০২৬
ভোলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
২১ জানুয়ারী ২০২৬
