ভোলা বুধবার
১৮ নভেম্বর ২০২৬
২৭ জুলাই ২০২৬

ভোলায় ২১ লাখ টাকার চোরাই স্বর্ণালংকার ও ৫ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার-১


ডেস্ক রিপোর্ট
7

প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬ | ০৭:১১:৫২ পিএম
ভোলায় ২১ লাখ টাকার চোরাই স্বর্ণালংকার ও ৫ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার-১ ভোলায় ২১ লাখ টাকার চোরাই স্বর্ণালংকার ও ৫ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার-১



ভোলাদর্পণ প্রতিবেদক : ভোলায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে প্রায় ২১ লাখ টাকা মূল্যের ৯ ভরি ১৫ আনা স্বর্ণালংকার ও নগদ ৫ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মোঃ আঃ আলী (৩৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বিকালে ভোলা পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্ল্যাহ কাওছার সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

 

তিনি জানান, শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৫টার দিকে ভোলা সদর রোডের নূর জুয়েলার্স নামের একটি দোকানে স্বর্ণালংকার বিক্রির চেষ্টার সময় তাকে আটক করা হয়।

 

পুলিশ সুপার জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল এসআই মোঃ ইউসুফের নেতৃত্বে নূর জুয়েলার্সে অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন আঃ আলীর সঙ্গে থাকা একটি কালো হাতব্যাগ তল্লাশি করে বিভিন্ন ধরনের স্বর্ণালংকার ও নগদ টাকা পাওয়া যায়।

স্বর্ণালংকারগুলোর বৈধ মালিকানা কিংবা ক্রয়সংক্রান্ত কোনো কাগজপত্র দেখাতে না পারায় সেগুলো জব্দ করা হয়। পরে জুয়েলার্সের মাধ্যমে পরীক্ষা করে স্বর্ণালংকারের পরিমাণ ৯ ভরি ১৫ আনা ১ রতি পাওয়া যায়।

 

এ ছাড়া তার কাছ থেকে ৫ লাখ টাকা এবং কিছু ব্রোঞ্জ ও সিটি গোল্ডের অলংকার উদ্ধার করা হয়।

 

পরে গ্রেপ্তার ব্যক্তির মোবাইল ফোনের তথ্য-উপাত্ত বিশ্লেষণ ও একটি মোবাইল নম্বরের সূত্র ধরে তদন্ত করে পুলিশ জানতে পারে, তিনি ঢাকার মোহাম্মদপুর থানাধীন লালমাটিয়া এলাকার সাম্মা তাছলিম নামের এক নারীর বাসা থেকে এসব স্বর্ণালংকার ও টাকা চুরি করে ভোলায় নিয়ে আসেন।

 

পরে সেগুলো বিক্রির চেষ্টা করছিলেন। এ ঘটনায় ঢাকার মোহাম্মদপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা পুলিশকে জানিয়েছেন।

 

গ্রেপ্তার আঃ আলী মুন্সিগঞ্জ জেলার টুঙ্গিবাড়ী এলাকার বশিরদ্দিনের ছেলে। তাকে উদ্ধারকৃত মালামালসহ জেলা গোয়েন্দা পুলিশের হেফাজতে নেওয়া হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তাকে আদালতে পাঠানো হয়েছে।

 

ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

 


আরও পড়ুন:

অন্যান্য সম্পর্কিত আরও
ভোলায় ২১ লাখ টাকার চোরাই স্বর্ণালংকার ও ৫ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার-১
ভোলায় ২১ লাখ টাকার চোরাই স্বর্ণালংকার ও ৫ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার-১

১৭ নভেম্বর ২০২৬

ভোলার দৌলত খানের নেয়ামতপুর চরে  বেকু ও হামজা দিয়ে জোরপূর্বক মাটি কেটে জমি চাষের অভিযোগ
ভোলার দৌলত খানের নেয়ামতপুর চরে বেকু ও হামজা দিয়ে জোরপূর্বক মাটি কেটে জমি চাষের অভিযোগ

১৬ নভেম্বর ২০২৬

ভোলার রাজাপুরে গণপিটুনিতে আসিফ নিহতের ঘটনায়  ১১ বিরুদ্ধে হত্যা মামলা
ভোলার রাজাপুরে গণপিটুনিতে আসিফ নিহতের ঘটনায় ১১ বিরুদ্ধে হত্যা মামলা

২৪ অক্টোবর ২০২৬

ভোলার রাজাপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনিতে যুবক নিহত
ভোলার রাজাপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনিতে যুবক নিহত

২৪ অক্টোবর ২০২৬

ভোলার তজুমদ্দিনে মুহাম্মদ ভোলা দাখিল মাদ্রাসার মৃত শিক্ষকের ব্যাংক একাউন্ট থেকে ২০ বছর যাবত বেতন তুলছেন সহকারী শিক্ষক
ভোলার তজুমদ্দিনে মুহাম্মদ ভোলা দাখিল মাদ্রাসার মৃত শিক্ষকের ব্যাংক একাউন্ট থেকে ২০ বছর যাবত বেতন তুলছেন সহকারী শিক্ষক

০২ আগস্ট ২০২৬

ভোলার লালমোহনের লড লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের চর অন্নদা প্রসাদ গ্রামের জমি মালিকের মৃত্যুর পর পুত্রদের বিরুদ্ধে মামলার দায়েরের অভিযোগ
ভোলার লালমোহনের লড লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের চর অন্নদা প্রসাদ গ্রামের জমি মালিকের মৃত্যুর পর পুত্রদের বিরুদ্ধে মামলার দায়েরের অভিযোগ

২৭ জুলাই ২০২৬