ভোলার দৌলত খানের নেয়ামতপুর চরে বেকু ও হামজা দিয়ে জোরপূর্বক মাটি কেটে জমি চাষের অভিযোগ
ডেস্ক রিপোর্ট
44
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬ | ০৭:১১:১৪ পিএম
ভোলার দৌলত খানের নেয়ামতপুর চরে বেকু ও হামজা দিয়ে জোরপূর্বক মাটি কেটে জমি চাষের অভিযোগ
ষ্টাফ রিপোর্টার: ভোলার দৌলতখান উপজেলার নেয়ামতপুর চরে রেকু ও হামজা দিয়ে জোরপূর্বক মাটি কেটে জমি চাষের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ থেকে জানা যায়, একদল ভূমিদস্যু জোরপূর্বক নেয়ামতপুর চরের ৮ ও ৯ নং মৌজার জমির প্রকৃত মালিকদের অনুমতি না নিয়ে জোরপূর্বক বেকু ও হামজা দিয়ে জমি চাষ করছে । এদিকে প্রকৃত জমির মালিকগনের পক্ষে টিটব পাটোয়ারী গত ৮ নভেম্বর ২০২৬ দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরের একটি আবেদন করেন ।আবেদন করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা গত ১০ নভেম্বর ২০২৬ সরে জমিনে গিয়ে নেয়ামতপুর চরের জমির চারদিকে লাল ফ্লাগ লাগিয়ে দিয়েছেন এবং ওই সময় জোরপূর্বক জমির চাষ করার দায়ে কয়েকজন চাষাকে আটক করে নিয়ে আসেন । ওই জমি আর কখনোই চাষ করবে না এই মর্মে মুচলেকা দিলে উপজেলা নির্বাহী কর্মকর্তা চাষাদেরকে ছেড়ে দেন। কিন্তু ওই চাষারা চলে গেলে পুন:রায় একদল ভূমি দস্যরা উপজেলা নির্বাহী কর্মকর্তার লাল ফ্লাগ উপড়ে ফেলে দিয়ে বেকু ও হামজা দিয়ে চাষাবাদ করছে বলে জানান প্রকৃত মানিকগণ। এ ব্যাপারে টিটব পাঠারী সাধারণ সম্পাদক নেয়ামতপুর চর মালিক সমিতি তার সাথে যোগাযোগ করা হলে তিনি তিনি জানান ভোলা পুলিশ সুপার বরাবরের গত ১০ নভেম্বর ২০২৬ তারিখে চরে ভূমি দস্যদের থেকে জমি উদ্ধার চেয়ে আবেদন করেছেন কিন্তু ওই ভূমিদস্যুরা কোন কিছুই মান্য না করে অবৈধভাবে জমি চাষ অব্যাহত রেখেছেন। এ ব্যাপারে মানিকগড়ের পক্ষে হারুনুর রশিদ জানায়, একদল ভূমিদস্যু নিয়ম নীতি লঙ্ঘন করে প্রকৃত জমির মালিকদেরকে বেদখল করে এবং দৌলতখার উপজেলা নির্বাহী কর্মকর্তার লাল ফ্লাগ ফেলে দিয়ে জোরপূর্বক চাষ করছে আমরা সঠিক তদন্তের মাধ্যমে ভূমিদস্যদের বিচার ও আসল জমির মালিকদেরকে বুঝিয়ে দেয়ার দাবি করছি।
আরও পড়ুন:
অন্যান্য সম্পর্কিত আরও
ভোলার দৌলত খানের নেয়ামতপুর চরে বেকু ও হামজা দিয়ে জোরপূর্বক মাটি কেটে জমি চাষের অভিযোগ
১৬ নভেম্বর ২০২৬
ভোলার রাজাপুরে গণপিটুনিতে আসিফ নিহতের ঘটনায় ১১ বিরুদ্ধে হত্যা মামলা
২৪ অক্টোবর ২০২৬
ভোলার রাজাপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনিতে যুবক নিহত
২৪ অক্টোবর ২০২৬
ভোলার তজুমদ্দিনে মুহাম্মদ ভোলা দাখিল মাদ্রাসার মৃত শিক্ষকের ব্যাংক একাউন্ট থেকে ২০ বছর যাবত বেতন তুলছেন সহকারী শিক্ষক
০২ আগস্ট ২০২৬
ভোলার লালমোহনের লড লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের চর অন্নদা প্রসাদ গ্রামের জমি মালিকের মৃত্যুর পর পুত্রদের বিরুদ্ধে মামলার দায়েরের অভিযোগ
২৭ জুলাই ২০২৬
ভোলায় কোস্ট গার্ডের পৃথক দুই অভিযানে ৫ কোটি টাকার বেশি মূল্যের কারেন্ট জাল ও বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ
১২ জুলাই ২০২৬
