ভোলার রাজাপুরে গণপিটুনিতে আসিফ নিহতের ঘটনায় ১১ বিরুদ্ধে হত্যা মামলা
নিজস্ব প্রতিবেদক
5
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৬ | ০৯:১০:৫৫ পিএম
ভোলার রাজাপুরে গণপিটুনিতে আসিফ নিহতের ঘটনায় ১১ বিরুদ্ধে হত্যা মামলা
ভোলাদর্পণ প্রতিবেদক : ভোলার সদর উপজেলার রাজাপুর ইউনিয়নে স্থানীয়দের গণপিটুনিতে আসিফ (৩০) নিহতের ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহতের মা হালিমা বেগম বাদী হয়ে সোমবার (১৯ অক্টোবর) রাতে ভোলা সদর মডেল থানায় মামলাটি করেন। এতে পাঁচজনকে এজাহারনামীয় আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও পাঁচ থেকে ছয়জনকে আসামি করা হয়েছে।পুলিশ জানিয়েছে, মামলাটি গ্রহণের পর তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৭ অক্টোবর সন্ধ্যায় রাজাপুর ইউনিয়নের আনন্দ বাজার এলাকায় একটি সালিসি বৈঠকে স্থানীয় বিএনপি নেতা হোসেন ম্যানেজারের সঙ্গে আসিফের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আসিফ হোসেন ম্যানেজারকে ছুরিকাঘাত করেন বলে অভিযোগ রয়েছে।
পরে স্থানীয়রা আহত হোসেন ম্যানেজারকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁর অবস্থা আশঙ্কাজনক দেখে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় নেওয়া হয়।
এদিকে, হোসেন ম্যানেজারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে উত্তেজিত জনতা আসিফকে গণপিটুনি দেয়। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় ভোলা সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় আসিফের মায়ের দায়ের করা হত্যা মামলার তদন্ত শুরু করেছে পুলিশ। একই সঙ্গে ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদিকে, এ ঘটনাকে কেন্দ্র করে রাজাপুর ইউনিয়নের আনন্দ বাজার এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করা হবে। পাশাপাশি কোনো নির্দোষ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও সতর্কতা অবলম্বন করা হবে।
আরও পড়ুন:
অন্যান্য সম্পর্কিত আরও
ভোলার রাজাপুরে গণপিটুনিতে আসিফ নিহতের ঘটনায় ১১ বিরুদ্ধে হত্যা মামলা
২৪ অক্টোবর ২০২৬
ভোলার রাজাপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনিতে যুবক নিহত
২৪ অক্টোবর ২০২৬
ভোলার তজুমদ্দিনে মুহাম্মদ ভোলা দাখিল মাদ্রাসার মৃত শিক্ষকের ব্যাংক একাউন্ট থেকে ২০ বছর যাবত বেতন তুলছেন সহকারী শিক্ষক
০২ আগস্ট ২০২৬
ভোলার লালমোহনের লড লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের চর অন্নদা প্রসাদ গ্রামের জমি মালিকের মৃত্যুর পর পুত্রদের বিরুদ্ধে মামলার দায়েরের অভিযোগ
২৭ জুলাই ২০২৬
ভোলায় কোস্ট গার্ডের পৃথক দুই অভিযানে ৫ কোটি টাকার বেশি মূল্যের কারেন্ট জাল ও বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ
১২ জুলাই ২০২৬
ভোলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি এবি এল রহিম ওরফে রহিম আটক
১২ জুলাই ২০২৬
