ভোলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৪৪জনকে আটক : ভ্রম্যমাণ আদালতে সাজা প্রদান
নিজস্ব প্রতিবেদক
4
প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২৬ | ০৭:০৯:০৭ পিএম
ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ড্রেজারসহ আটক ৪৪জন। ছবি-ভোলাদর্পণ
ভোলাদর্পণ প্রতিবেদক : ভোলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু কাটার অভিযোগে ছয়টি ড্রেজার এবং একটি বাল্কহেডসহ ৪৪ জনকে আটক করেছে কোস্ট গার্ড। এর মধ্যে দুজন অপ্রাপ্ত বয়স্ক থাকায় বাকিদের ১৫ দিন করে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ সোমবার (৭ সেপ্টম্বর) সকালে অভিযান চালিয়ে বালুকাটার এ ছয়টি ড্রেজার ও একটি বাল্কহেড আটক করেন কোস্ট গার্ড সদস্যরা। এ সময় ড্রেজারে থাকা ৪০ জন এবং বাল্কহেডে থাকা আরেও চারজনকে আটক করে। পরে ড্রেজারগুলো এবং আটককৃতদের কোস্ট গার্ড ইলিশা স্টেশনে নিয়ে আসা হয়। এরপর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্টেট মো. জয়নাল আবেদীন ঘটনাস্থল ইলিশায় আসেন। এ সময় ভ্রাম্যমাণ আদালতের এই ম্যাজিস্ট্রেট ৪০ জনের মধ্যে ৩৮ জনকে ১৫ দিন করে সাজা দেন। এ ছাড়া দুজন অপ্রাপ্ত বয়স্ক থাকায় তাদের সাজা দেননি। জব্দ করা ড্রেজার ও বাল্কহেড কোস্ট গার্ডের জিম্মায় দেওয়া হয়। পরবর্তী সময়ে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিবেন বলে জানান তিনি। এ সময় আটক ড্রেজারগুলোতে থাকা বালু কাটার সঙ্গে জড়িতদের কাছ থেকে সাত লাখ ১৭ হাজার টাকা উদ্ধার করা হয়েছে বলে কোস্ট গার্ড সূত্রে জানা গেছে।কোস্টগার্ড সূত্র জানায়, তারা গভীর রাত থেকে অভিযান পরিচালনা করে আসছিল। এই ড্রেজারগুলো চরের খুব কাছ থেকে বালু কাটছিল। তাদের বাড়ি চাঁদপুর, বরিশাল, পটুয়াখালী, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায়। এ ঘটনায় স্থানীয় সাধারণ মানুষ কোস্ট গার্ড সদস্যদের ধন্যবাদ জানিয়ে অভিযান অব্যাহত রাখার অনুরোধ করেন।অভিযোগ রয়েছে দীর্ঘদিন ধরে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদী থেকে বালু উত্তোলন করা হচ্ছে। এর ফলে হুমকির মুখে পড়েছে ভোলা জেলা।
।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৪৪জনকে আটক : ভ্রম্যমাণ আদালতে সাজা প্রদান
০৮ সেপ্টেম্বর ২০২৬
ভোলার ডিবি কর্তৃক লালমোহন পৌর সভার স্টোর কিপার জাহিদুল হাসান রাকিব ও নুরুল ইসলামকে ৩৪৮ পিস ইয়াবাসহ গ্রেফতার
০৭ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ৬২ হাজার টাকা অনুদান প্রদান
০১ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় জাতীয় মৎস্য পক্ষ পালিত : সফল মৎস্যচাষিকে সম্মাননা প্রদান
১৭ আগস্ট ২০২৬
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধে ১০ দপ্তরে আইনি নোটিশ
০৫ আগস্ট ২০২৬
ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান সভাপতিত্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত
০৪ আগস্ট ২০২৬
