ভোলায় শুরু হলো ‘উদ্যোগ’ কর্মসূচি: তরুণ উদ্যোক্তারা পাবেন ঋণ ও অনুদান
নিজস্ব প্রতিবেদক
4
প্রকাশিত: ০৯ অক্টোবর ২০২৬ | ০৫:১০:১৬ পিএম
ভোলায় শুরু হলো ‘উদ্যোগ’ কর্মসূচি: তরুণ উদ্যোক্তারা পাবেন ঋণ ও অনুদান
ভোলাদর্পণ প্রতিবেদক : উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন লক্ষ্যে ভোলায় শুরু হয়েছে বিশেষ কর্মসূচি ‘উদ্যোগ’। বাংলাদেশ ব্যাংক বরিশাল অফিসের তত্ত্বাবধানে এবং ভোলার স্থানীয় সকল ব্যাংকের যৌথ আয়োজনে সারা দেশ থেকে ৫০০০ নতুন তরুণ উদ্যোক্তা খুঁজে নেওয়ার এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।জি
এ কর্মসূচির আওতায় অনূর্ধ্ব ২৮ বছর বয়সী তরুণদের মধ্যে উদ্যোক্তা খুঁজে বের করে অর্থায়ন প্রদান করা হবে। এতে অর্থায়নের পরিমাণ নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ২০ লক্ষ টাকা, যার মধ্যে ৫০% ঋণ এবং ৫০% অনুদান হিসেবে প্রদান করা হবে।
বৃহস্পতিবার সকাল ১০ টায় ভোলায় জিজেইউএস এর প্রধান কার্যালয়ের হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক বরিশালের নির্বাহী পরিচালক মোঃ মফিজুর রহমান খান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক বরিশালের পরিচালক মোঃ হাফিজুর রহমান এবং সোনালী ব্যাংক পিএলসি ভোলার উপমহাব্যবস্থাপক মোঃ মিজানুর রহমান।
বাংলাদেশ কৃষি ব্যাংক ভোলার উপমহাব্যবস্থাপক দেবদাস সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন ব্যাংকের শীর্ষ কর্মকর্তা ও তরুণ উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলা সরকারি কলেজে নবীন বরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
০৯ অক্টোবর ২০২৬
জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত হওয়ায় সাহিদা আক্তারকে সংবর্ধনা
০৯ অক্টোবর ২০২৬
ভোলায় শুরু হলো ‘উদ্যোগ’ কর্মসূচি: তরুণ উদ্যোক্তারা পাবেন ঋণ ও অনুদান
০৯ অক্টোবর ২০২৬
ভোলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৪৪জনকে আটক : ভ্রম্যমাণ আদালতে সাজা প্রদান
০৮ সেপ্টেম্বর ২০২৬
ভোলার ডিবি কর্তৃক লালমোহন পৌর সভার স্টোর কিপার জাহিদুল হাসান রাকিব ও নুরুল ইসলামকে ৩৪৮ পিস ইয়াবাসহ গ্রেফতার
০৭ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ৬২ হাজার টাকা অনুদান প্রদান
০১ সেপ্টেম্বর ২০২৬
