ভোলা শনিবার
১০ অক্টোবর ২০২৬
০১ সেপ্টেম্বর ২০২৬

ভোলা সরকারি কলেজে নবীন বরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক
3

প্রকাশিত: ০৯ অক্টোবর ২০২৬ | ০৫:১০:৪১ পিএম
ভোলা সরকারি কলেজে নবীন বরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ভোলা সরকারি কলেজে নবীন বরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত



ষ্টাফ রিপোর্টার : ভোলা সরকারি কলেজে স্নাতক (সম্মান) ১ম বর্ষ ও একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ‘নবীন বরণ’ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিতমনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ই অক্টোবর) সকালে কলেজের মনোরম ‘ছায়াবীথি’ মঞ্চে কলেজ প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে। একই আয়োজনে কলেজের বার্ষিক ম্যাগাজিন ‘দ্বীপালোক’-এর আনুষ্ঠানিকভাবে মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ইসরাফীল-এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ প্রফেসর মো. জামাল হোসেন এবং শিক্ষক পরিষদের সম্পাদক নূর মোহাম্মদ মাসুদ।

এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাবাজার কলেজের অধ্যক্ষ মো. হারুন অর রশীদ, ভোলা সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর দুলাল চন্দ্র ঘোষ, ভোলা সরকারি মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ মো. রুহুল আমীন জাহাঙ্গীর, উচ্চ মাধ্যমিক ভর্তি কমিটির আহ্বায়ক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান মো. রোকনুজ্জামান, স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তি কমিটির আহ্বায়ক ও গণিত বিভাগের প্রধান প্রফেসর বিধান কৃষ্ণ দাস, ভোলা সরকারি মহিলা কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মো. আবদুল হালিম এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ রুবেল।বক্তারা নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করে বলেন, “শুধুমাত্র সনদের জন্য শিক্ষা নয়; সুশিক্ষায় শিক্ষিত হয়ে উন্নত ও আদর্শ চরিত্র গঠনের মাধ্যমে নিজেদের দেশের যোগ্য ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।” তরুণ প্রজন্মের হাত ধরেই আগামী দিনের সমৃদ্ধ ও আধুনিক বাংলাদেশ গড়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. রিয়াজ উদ্দিন, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মো. এরশাদ, ভূগোল ও পরিবেশ বিভাগের প্রভাষক মো. এমরান হোসেন এবং ইংরেজি বিভাগের প্রভাষক কামরুন নাহারের যৌথ ও প্রাণবন্ত সঞ্চালনায় পুরো অনুষ্ঠানটি মুখরিত হয়ে ওঠে।

আলোচনা পর্ব শেষে কলেজ ম্যাগাজিন-২০২৬ ‘দ্বীপালোক’-এর মোড়ক উন্মোচন করা হয়। আমন্ত্রিত অতিথিবৃন্দ, কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং শিক্ষক পরিষদের নেতৃবৃন্দ একযোগে এই ম্যাগাজিন উন্মোচন করেন ও উপস্থিত সবার সামনে তা তুলে ধরেন। এরপর অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে দিনটির সমাপ্তি ঘটে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভূগোল ও পরিবেশ বিভাগের প্রধান প্রফেসর স্বপন কুমার দাস, প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মো. কামাল হোসেন, ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক মো. হুমায়ুন কবির, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফিরোজ মাহমুদ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক মো. হুমায়ুন কবির, সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক মো. হাবিবুল আহসান, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মো. হাসান, পদার্থবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মো. ফজলে ইলাহী, উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. জামাল উদ্দীন, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক এ. কে. এম. হাসান উল্ল্যাহ মিঠু, দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মো. ইব্রাহীম খলিল, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মো. শাহাব উদ্দিন, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মনির হাসান, উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রভাষক ইসহাক উদ্দিন রাসেল ও আইসিটি বিভাগের প্রভাষকসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধি, বিএনসিসি, রোভার স্কাউট, কলেজ সাংবাদিক সমিতির সদস্য এবং নবীন শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।

 

 


আরও পড়ুন:

জাতীয় সম্পর্কিত আরও
ভোলা সরকারি কলেজে নবীন বরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
ভোলা সরকারি কলেজে নবীন বরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

০৯ অক্টোবর ২০২৬

জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত হওয়ায় সাহিদা আক্তারকে সংবর্ধনা
জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত হওয়ায় সাহিদা আক্তারকে সংবর্ধনা

০৯ অক্টোবর ২০২৬

ভোলায় শুরু হলো ‘উদ্যোগ’ কর্মসূচি: তরুণ উদ্যোক্তারা পাবেন ঋণ ও অনুদান
ভোলায় শুরু হলো ‘উদ্যোগ’ কর্মসূচি: তরুণ উদ্যোক্তারা পাবেন ঋণ ও অনুদান

০৯ অক্টোবর ২০২৬

ভোলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময়  ৪৪জনকে আটক :  ভ্রম্যমাণ আদালতে সাজা প্রদান
ভোলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৪৪জনকে আটক : ভ্রম্যমাণ আদালতে সাজা প্রদান

০৮ সেপ্টেম্বর ২০২৬

ভোলার ডিবি কর্তৃক লালমোহন পৌর সভার স্টোর কিপার জাহিদুল হাসান রাকিব ও নুরুল ইসলামকে ৩৪৮ পিস ইয়াবাসহ গ্রেফতার
ভোলার ডিবি কর্তৃক লালমোহন পৌর সভার স্টোর কিপার জাহিদুল হাসান রাকিব ও নুরুল ইসলামকে ৩৪৮ পিস ইয়াবাসহ গ্রেফতার

০৭ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ৬২ হাজার টাকা অনুদান প্রদান
ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ৬২ হাজার টাকা অনুদান প্রদান

০১ সেপ্টেম্বর ২০২৬