জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত হওয়ায় সাহিদা আক্তারকে সংবর্ধনা
নিজস্ব প্রতিবেদক
3
প্রকাশিত: ০৯ অক্টোবর ২০২৬ | ০৫:১০:৩১ পিএম
জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত হওয়ায় সাহিদা আক্তারকে সংবর্ধনা
ভোলাদর্পণ প্রতিবেদক : ভোলা সদরের নজরুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাম্মাৎ সাহিদা আক্তার জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত হওয়ায় তাঁকে এক বর্ণাঢ্য সংবর্ধনা দেওয়া হয়েছে। বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি, ভোলা সদর উপজেলার উদ্যোগে জেলা পরিষদ অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব রইসুল আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: এজাজুল হক, ভোলা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট নজরুল হক অনু, ভোলা জেলা প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি কামরুল ইসলাম, বাংলাদেশ শিক্ষক সমিতি ভোলার সাধারণ সম্পাদক ও সিনিয়র সহকারী শিক্ষক মোঃ আনোয়ার পারভেজ সহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও কোমলমতি শিক্ষার্থীদের মেধা বিকাশে মোসাম্মাৎ সাহিদা আক্তারের অবদান রয়েছে। জাতীয় পর্যায়ে তাঁর এই প্রাপ্তি ভোলা জেলার শিক্ষা পরিবারের জন্য অত্যন্ত গৌরবের। গুণীজনদের এই মূল্যায়ন ভবিষ্যতে অন্য শিক্ষকদেরও মানসম্মত শিক্ষাদানে আরও উৎসাহিত করবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলা সরকারি কলেজে নবীন বরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
০৯ অক্টোবর ২০২৬
জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত হওয়ায় সাহিদা আক্তারকে সংবর্ধনা
০৯ অক্টোবর ২০২৬
ভোলায় শুরু হলো ‘উদ্যোগ’ কর্মসূচি: তরুণ উদ্যোক্তারা পাবেন ঋণ ও অনুদান
০৯ অক্টোবর ২০২৬
ভোলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৪৪জনকে আটক : ভ্রম্যমাণ আদালতে সাজা প্রদান
০৮ সেপ্টেম্বর ২০২৬
ভোলার ডিবি কর্তৃক লালমোহন পৌর সভার স্টোর কিপার জাহিদুল হাসান রাকিব ও নুরুল ইসলামকে ৩৪৮ পিস ইয়াবাসহ গ্রেফতার
০৭ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ৬২ হাজার টাকা অনুদান প্রদান
০১ সেপ্টেম্বর ২০২৬
