ভোলার ডিবি কর্তৃক লালমোহন পৌর সভার স্টোর কিপার জাহিদুল হাসান রাকিব ও নুরুল ইসলামকে ৩৪৮ পিস ইয়াবাসহ গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
87
প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২৬ | ০৬:০৯:৫৭ পিএম
ভোলার ডিবি কর্তৃক লালমোহন পৌর সভার স্টোর কিপার জাহিদুল হাসান রাকিব ও নুরুল ইসলামকে ৩৪৮ পিস ইয়াবাসহ গ্রেফতার
ষ্টাফ রিপোর্টার : ভোলা জেলা পুলিশের অপরাধ দমন ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ১ সেপ্টেম্বর মঙ্গলবার রাত ২১:৪৫ ঘটিকার সময় জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ভোলার এসআই (নিঃ) মোঃ আবু ইউসুফ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ লালমোহন থানাধীন লালমোহন পৌরসভার ৫নং ওয়ার্ড এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে জনৈক মোঃ সাইদ (৫৫)-এর ৪ তলা বিশিষ্ট ভবনের ৩য় তলার ভাড়াটিয়া ও লালমোহন পৌরসভার স্টোর কিপার এবং ভোলা সদর হাসপাতাল সড়ক এলাকার বাসিন্দা মোঃ জাহিদুল হাসান রাকিব (৩৮), পিতা-মৃত আমজাদ হোসেন, সাং-পৌর নবীপুর, ৩নং ওয়ার্ড, হাসপাতাল সড়ক,থানা ও জেলা-ভোলা,ও মোঃ নুরুল ইসলাম (৩৭), পিতা-মোঃ হোসাইন, সাং-মুক্তিযোদ্ধা কলোনী, ২নং ওয়ার্ড, আরপিন নগর ইউপি, থানা-বায়েজিদ বোস্তামী, জেলা-চট্টগ্রামদ্বয়কে তিনশত আটচল্লিশ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে লালমোহন থানার মামলা নং-০৪, জিআর নং-২১৯/২৬, তারিখ-০২/০৯/২০২৬ খ্রিঃ, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬ (১) সারণীর ১০ (ক) রুজু করা হয়েছে।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৪৪জনকে আটক : ভ্রম্যমাণ আদালতে সাজা প্রদান
০৮ সেপ্টেম্বর ২০২৬
ভোলার ডিবি কর্তৃক লালমোহন পৌর সভার স্টোর কিপার জাহিদুল হাসান রাকিব ও নুরুল ইসলামকে ৩৪৮ পিস ইয়াবাসহ গ্রেফতার
০৭ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ৬২ হাজার টাকা অনুদান প্রদান
০১ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় জাতীয় মৎস্য পক্ষ পালিত : সফল মৎস্যচাষিকে সম্মাননা প্রদান
১৭ আগস্ট ২০২৬
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধে ১০ দপ্তরে আইনি নোটিশ
০৫ আগস্ট ২০২৬
ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান সভাপতিত্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত
০৪ আগস্ট ২০২৬
