ভোলা মঙ্গলবার
১১ আগস্ট ২০২৬
২৫ জুলাই ২০২৬

ভোলায় বিশ্বব্যাংকের ঋণের টাকায় নির্মিত মৎস্য অবতরণ কেন্দ্র ও সার্ভিলেন্স চেকপোস্ট এখন ‘গলার কাঁটা’


নিজস্ব প্রতিবেদক
72

প্রকাশিত: ০৯ মে ২০২৬ | ১২:০৫:১৩ পিএম
ভোলায় বিশ্বব্যাংকের ঋণের টাকায় নির্মিত মৎস্য অবতরণ কেন্দ্র ও সার্ভিলেন্স চেকপোস্ট এখন ‘গলার কাঁটা’ ভোলায় বিশ্বব্যাংকের ঋণের টাকায় নির্মিত মৎস্য অবতরণ কেন্দ্র ও সার্ভিলেন্স চেকপোস্ট এখন ‘গলার কাঁটা’



ভোলাদর্পণ প্রতিবেদক : ভোলায় বিশ্বব্যাংকের ঋণের টাকায় নির্মিত মৎস্য অবতরণ কেন্দ্র ও সার্ভিলেন্স চেকপোস্ট এখন স্থানীয় মৎস্য বিভাগের জন্য ‘গলার কাঁটা’ হয়ে দাঁড়িয়েছে। প্রায় ২৩ কোটি টাকার এই প্রকল্প বাস্তবায়নে অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে। নির্মাণ শেষে ভবনগুলো পড়ে আছে প্রায় অকেজো অবস্থায়।সংশ্লিষ্ট সূত্র জানায়, জেলেদের উন্নয়নের লক্ষ্যে মেঘনা নদীর তীরে নির্মিত এসব স্থাপনা কোনো কাজেই আসছে না। নেই রক্ষণাবেক্ষণের জনবল বা বাজেট। যে ঘাটে অবতরণ কেন্দ্র নির্মাণ করা হয়েছে, সেখানে জেলেদের নৌকা-ট্রলার ভিড়ে না; এমনকি যাতায়াতের জন্যও নেই উপযোগী রাস্তা।সরেজমিনে লালমোহন উপজেলার বুড়ির দোন এলাকায় গিয়ে দেখা যায়, নদীর তীরে নির্মিত বিশাল পাকা ভবনটি জনশূন্য অবস্থায় পড়ে আছে। ভবনের গেটে তালা ঝুলছে, চারদিকে নীরবতা। নদীর ঢেউ আছড়ে পড়ছে ভবনের দেয়ালে। বেড়িবাঁধের বাইরে হওয়ায় সেখানে মানুষের যাতায়াতও নেই।ভোলা সদর উপজেলার ভবানিপুর (কাঠির মাথা) এলাকায় নির্মিত অবতরণ কেন্দ্রের সামনেই জেগে উঠেছে চর। ফলে বড় নৌযান ভিড়তে পারে না। এতে মাছ খালাস বা বেচাকেনা কার্যক্রম চালু করা সম্ভব হচ্ছে না।মৎস্য অধিদফতরের ‘সাসটেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিসারিজ’ প্রকল্পের আওতায় ভোলার ভবানিপুর ও লালমোহনে দুটি মৎস্য অবতরণ কেন্দ্র নির্মাণ করা হয়। একই প্রকল্পে চরফ্যাসনের চর কচ্ছপিয়ায় সার্ভিলেন্স চেকপোস্ট, চিংড়ি হ্যাচারি ও পন্টুন নির্মাণ করা হয়েছে। সব মিলিয়ে ব্যয় হয়েছে প্রায় ২৩ কোটি টাকা।অভিযোগ রয়েছে, চুক্তি অনুযায়ী জেনারেটর, মিনি হিমাগার, ডিজিটাল স্কেলসহ প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহ না করেই ঠিকাদার বিল তুলে নিয়েছেন। নির্মাণকাজেও নিুমানের উপকরণ ব্যবহারের অভিযোগ তুলেছেন স্থানীয়রা।স্থানীয় জেলে মফিজুল ইসলাম বলেন, “আমাদের ছোট নৌকা, অল্প মাছ। এত বড় ভবনের দরকার নেই। এখানে মাছ বিক্রি করলে ট্যাক্স দিতে হবে, তাই কেউ আসবে না।ঘাটের আড়ত মালিক মো. সিরাজ মাল বলেন, “এই অবতরণ কেন্দ্র আমাদের কোনো কাজে আসবে না। মাছ বিক্রির প্রচলিত ব্যবস্থা এখানে নেই।জেলে মিজান জানান, চালুর আগেই ভবনের বিভিন্ন অংশে ফাটল ও ভাঙন দেখা দিয়েছে। স্থানীয় ইউপি সদস্য মনির খান বলেন, “চুক্তি অনুযায়ী অনেক কাজই হয়নি। উদ্বোধনের আগেই সিঁড়ির টাইলস উঠে যাচ্ছে, পানির ট্যাংক লিক করছে।তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ঠিকাদার মো. শহিদুল ইসলাম। তিনি দাবি করেন, বরাদ্দ অনুযায়ী সব কাজ করা হয়েছে। বরং অতিরিক্ত ব্যয় হয়েছে, যার অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছএদিকে ভোলা জেলা মৎস্য অফিসেও প্রকল্পের ব্যয়, নকশা বা কাজের বিস্তারিত তথ্য নেই। জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে স্থাপনাগুলো বুঝে নেওয়া হয়েছে। তবে কোনো ডিজাইন বা মালামালের তালিকা দেওয়া হয়নি।তিনি আরও জানান, ভবনগুলো চালুর পরিকল্পনা থাকলেও এখনো তা প্রক্রিয়াধীন এবং প্রয়োজনীয় জনবল নেই।বিশেষজ্ঞরা বলছেন, পরিকল্পনার অভাব, ভুল স্থান নির্বাচন ও তদারকির ঘাটতির কারণে কোটি টাকার এই প্রকল্প এখন ব্যবহারহীন হয়ে পড়েছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

 

 


আরও পড়ুন:

জাতীয় সম্পর্কিত আরও
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধে ১০ দপ্তরে আইনি নোটিশ
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধে ১০ দপ্তরে আইনি নোটিশ

০৫ আগস্ট ২০২৬

ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান সভাপতিত্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত
ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান সভাপতিত্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত

০৪ আগস্ট ২০২৬

ভোলায় ৭ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান
ভোলায় ৭ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান

০২ আগস্ট ২০২৬

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসছেন এটি রাজনৈতিক কথা, বাস্তবতা নেই : ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসছেন এটি রাজনৈতিক কথা, বাস্তবতা নেই : ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

২৯ জুলাই ২০২৬

ভোলার শহীদ মোহাম্মদ হানিফ :  বাংলাদেশের এক গর্বিত সূর্য সন্তান
ভোলার শহীদ মোহাম্মদ হানিফ : বাংলাদেশের এক গর্বিত সূর্য সন্তান

২৬ জুলাই ২০২৬

ভোলার শহীদ মোহাম্মদ হানিফ :  বাংলাদেশের এক গর্বিত সূর্য সন্তান
ভোলার শহীদ মোহাম্মদ হানিফ : বাংলাদেশের এক গর্বিত সূর্য সন্তান

২৫ জুলাই ২০২৬