ভোলায় দেশীয় আগ্নেয়াস্ত্র, তাজা গোলা ও গাঁজাসহ ১ সন্ত্রাসীকে আটক
নিজস্ব প্রতিবেদক
75
প্রকাশিত: ০৯ মে ২০২৬ | ০১:০৫:১২ পিএম
ভোলায় দেশীয় আগ্নেয়াস্ত্র, তাজা গোলা ও গাঁজাসহ ১ সন্ত্রাসীকে আটক
ভোলাদর্পণ প্রতিবেদক : ভোলায় দেশীয় আগ্নেয়াস্ত্র, তাজা গোলা ও গাঁজাসহ মোঃ জাকির হোসেন (৪২) নামের ১ কুখ্যাত সন্ত্রাসীকে আটক করেছে কোস্টগার্ড। সে ভোলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ফরাজি বাড়ির ছিদ্দিক ফরাজির ছেলে। মঙ্গলবার (০৫ মে) ভোর রাতে ঢাকা থেকে ভোলাগামী কর্ণফুলী-১৩ লঞ্চে অভিযান চালিয়ে তাকে অটক করা হয়। কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, ভোলার সদর থানাধীন কোরালিয়া খায়েরহাট এলাকায় বিভিন্ন রকম সন্ত্রাসী কর্মকান্ডের সাথে সম্পৃক্ত এবং একাধিক মামলার আসামি মোঃ জাকির হোসেন ঢাকা হতে কর্ণফুলী-১৩ লঞ্চ যোগে আগ্নেয়াস্ত্র ও মাদক নিয়ে ভোলায় গমন করছে বলে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, মঙ্গলবার (৫ মে) মধ্যরাত ৩টায় কোস্ট গার্ড বেইস ভোলা কর্তৃক ভোলার সদর থানাধীন ইলিশা তুলাতুলি মোহনা সংলগ্ন এলাকায় উক্ত লঞ্চে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন লঞ্চে তল্লাশি চালিয়ে ১টি একনলা বন্দুক, ৪ রাউন্ড তাজা গোলা ও ৮০ হাজার টাকা মূল্যের ২ কেজি গাঁজাসহ সন্ত্রাসী মোঃ জাকির হোসেনকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত সন্ত্রাসী মোঃ জাকির হোসেন (৪২) ভোলার সদর থানার বাসিন্দা। সে দীর্ঘদিন যাবৎ মাদক ও সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত ছিল।
আটককৃত সন্ত্রাসী ও জব্দকৃত সকল আলামতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধে ১০ দপ্তরে আইনি নোটিশ
০৫ আগস্ট ২০২৬
ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান সভাপতিত্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত
০৪ আগস্ট ২০২৬
ভোলায় ৭ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান
০২ আগস্ট ২০২৬
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসছেন এটি রাজনৈতিক কথা, বাস্তবতা নেই : ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ
২৯ জুলাই ২০২৬
ভোলার শহীদ মোহাম্মদ হানিফ : বাংলাদেশের এক গর্বিত সূর্য সন্তান
২৬ জুলাই ২০২৬
ভোলার শহীদ মোহাম্মদ হানিফ : বাংলাদেশের এক গর্বিত সূর্য সন্তান
২৫ জুলাই ২০২৬
