ভোলার ইলিশায় ১৩ কেজি গাঁজাসহ চট্টগ্রামের দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
148
প্রকাশিত: ০৯ মে ২০২৬ | ১২:০৫:৪২ পিএম
ভোলার ইলিশায় ১৩ কেজি গাঁজাসহ চট্টগ্রামের দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
ভোলাদর্পণ প্রতিবেদক : ভোলায় বিশেষ অভিযান চালিয়ে ১৩ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের একটি চৌকস টিম। মঙ্গলবার (০৭ মে) ইলিশা লঞ্চঘাটের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন, চট্টগ্রাম জেলার ভূজপুর থানার ১নং বাগান বাজার ইউনিয়নের ০৭নং ওয়ার্ডের দক্ষিণ হলুদিয়া গ্রামের আবুল কাশেমের ছেলে মোঃ মীর হোসেন (২৩) এবং চট্টগ্রাম জেলার চকরিয়া থানার বড়ইতলি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ব্লিজারপাড়া গ্রামের করিম দাদের মেয়ে ও জাহিদুল ইসলাম ওরফে জাহেদের স্ত্রী মোসাঃ মুশরফা (৩৫)।পুলিশ সূত্রে জানা যায়, ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মোঃ জহিরুল ইসলাম ও তাঁর সঙ্গীও ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে ইলিশা লঞ্চঘাট এলাকায় অভিযান চালান। এ সময় সন্দেহভাজন ওই দুই মাদক ব্যবসায়ীকে তল্লাশি করে তাদের হেফাজত থেকে অবৈধ ১৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্র জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করার প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই জিরো টলারেন্স নীতি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলার সেই ভয়াল ১২ নভেম্বর, এক রাতেই প্রাণ হারান লাখো মানুষ
১২ নভেম্বর ২০২৬
ভোলায় তথ্যমন্ত্রীর উদ্যোগে চলছে দ্বিতীয় ধাপে ফ্রি মেডিকেল ক্যাম্প
০৮ নভেম্বর ২০২৬
ভোলায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন, শ্রেষ্ঠ সমবায়ী প্রতিষ্ঠান জিজেইউএস
০৮ নভেম্বর ২০২৬
ভোলায় ৭ নভেম্বর উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
০৮ নভেম্বর ২০২৬
ভোলায় পুলিশের আয়োজনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত
০৮ নভেম্বর ২০২৬
ভোলায় জেলা প্রশাসনের আয়োজনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
০৮ নভেম্বর ২০২৬
