ভোলা স্টেডিয়াম মাঠে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
48
প্রকাশিত: ১৭ জানুয়ারী ২০২৬ | ০৬:০১:০১ পিএম
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অনিন্দ্য মন্ডল
ভোলাদর্পণ প্রতিবেদক : ভোলা গজনবী স্টেডিয়াম মাঠে অত্যন্ত আনন্দমুখর ও জাঁকজমকপূর্ণ পরিবেশের মধ্যদিয়ে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয়ে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন ক্রীড়া পরিদপ্তর কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া কর্মসূচি (২০২৫-২৬) অর্থবছরের আওতায় ভোলা জেলা ক্রীড়া অফিসের সার্বিক ব্যবস্থাপনায় মঙ্গলবার (১৩ জানুয়ারী) অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অনিন্দ্য মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার মোঃ সাপাতুল ইসলাম।
ফুটবল প্রশিক্ষণের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত ৮০ জনের মধ্য থেকে বাছাইকৃত মোট ৪০ জনকে রাখা হয় এবং পর্যায়ক্রমে এ ৪০জনকে মাসব্যাপী প্রশিক্ষণের আওতায় আনা হবে।
এসময় বক্তারা বলেন, সুস্থ্য, সুন্দর ও মানসিকতা বিকাশে, খেলাধুলার কোন বিকল্প নাই, বর্তমান যুগে ছেলেমেয়েদের মাদক, ইভটিজিং ও বিভিন্ন অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে খেলাধুলা এক অবিচ্ছেদ্য অংশ হিসেবে কাজ করে।
আরও পড়ুন:
খেলা সম্পর্কিত আরও
ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
২০ ফেব্রুয়ারি ২০২৬
ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত
০৬ ফেব্রুয়ারি ২০২৬
ভোলায় গ্রামীণ খেলা ও অ্যাথলেটিক্স প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন ভোলা সদর সহকারী কমিশনার (ভূমি) এসএস মশিউর রহমান
০২ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
০২ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
২৯ জানুয়ারী ২০২৬
ভোলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
২১ জানুয়ারী ২০২৬
