ভোলায় স্কুল পর্যায়ে কাবাডি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
নিজস্ব প্রতিবেদক
159
প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২৫ | ০৭:১১:২৮ পিএম
প্রধান অতিথি ভোলা জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আজাহারুল হক। বিশেষ অতিথি জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সম্পাদক হাসান মিজানুর রহমান মিঠু ও জেলা ক্রীড়া অফিসার সাপাতুল ইসলাম।
ষ্টাফ রিপোর্টার : ভোলায় স্কুল পর্যায়ে কাবাডি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণে এ রব চ্যাম্পিয়ন হয়েছে।“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপনের অংশ হিসেবে ভোলা জেলা ক্রীড়া অফিসের সার্বিক ব্যবস্থাপনা ভোলা আবদুর রব স্কুল এন্ড কলেজে বিভিন্ন স্কুলের অংশ গ্রহনে কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণ করা হয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন ক্রীড়া পরিদপ্তর কর্তৃক আয়োজিত ৬ নভেম্বর (বৃহ¯পতিবার) সকাল ১১টার সময় অত্যন্ত আনন্দমুখর পরিবেশের মধ্যদিয়ে বার্ষিক ক্রীড়া কর্মসূচি (২০২৫-২৬) এর আওতায় এ পুরস্কার বিতরণ করা হয়। জেলার চারটি শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আজাহারুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সম্পাদক হাসান মিজানুর রহমান মিঠু ও জেলা ক্রীড়া অফিসার সাপাতুল ইসলাম। সভাপতিত্ব করেন, ভোলা আবদুর রব স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মিসেস শাফিয়া খাতুন। মনিরুল ইসলামের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, চারটি প্রতিষ্ঠানের খেলোয়াড় শিক্ষক ও অভিভাবকবৃন্দ। প্রতিষ্ঠান চারটি হচ্ছে ভোলা আবদুর রব স্কুল ন্ডে কলেজ, রতনপুর মাধ্যমিক বিদ্যালয়, টাউন স্কুল এবং বাংলা স্কুল। খেলায় এ রব চে¤িপয়ন ও রতনপুর রানার আপ হওয়ার গৌরব অর্জন করে। প্রতিযোগিতা সকলকেই পুরস্কৃত করা হয়।
এসময় বক্তারা বলেন, বর্তমান যুগে ছেলে-মেয়েদের মাদক, ইভটিজিং ও বিভিন্ন অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে খেলাধুলার কোন বিকল্প নাই। এ সময় প্রচুর ক্রীড়ামোদী দর্শক উপস্থিত থেকে উক্ত ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানটি উপভোগ করেন।
আরও পড়ুন:
খেলা সম্পর্কিত আরও
ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
২০ ফেব্রুয়ারি ২০২৬
ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত
০৬ ফেব্রুয়ারি ২০২৬
ভোলায় গ্রামীণ খেলা ও অ্যাথলেটিক্স প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন ভোলা সদর সহকারী কমিশনার (ভূমি) এসএস মশিউর রহমান
০২ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
০২ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
২৯ জানুয়ারী ২০২৬
ভোলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
২১ জানুয়ারী ২০২৬
