মিরপুর টেস্ট দেখা যাবে ১০০ টাকায়
খেলা ডেস্ক
638
প্রকাশিত: ১২ জুন ২০২৩ | ০৪:০৬:৫৯ এএম
ফাইল-ফটো
আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের পর এবার আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সিরিজের টিকেটও পাওয়া যাবে অনলাইনে। বিসিবির ওয়েবসাইটে মিরপুর টেস্টের টিকেট মিলবে সোমবার দুপুর ২টা থেকে।
আয়ারল্যান্ডের বিপক্ষে সবশেষ টেস্টের টিকেটের মূল্য থেকে এবার কোনো পরিবর্তন আনা হয়নি। সর্বনিম্ন ১০০ টাকায় দেখা যাবে একমাত্র টেস্টের খেলা। এই টাকা দিয়ে কেনা যাবে পূর্ব গ্যালারি টিকেট।
এছাড়া সাউদার্ন ও নর্দান স্ট্যান্ড ২০০ টাকা, ক্লাব হাউজ (শহীদ জুয়েল ও শহীদ মুশতাক স্ট্যান্ড) ৩০০ টাকা, ভিআইপি স্ট্যান্ড ৫০০ টাকা ও গ্র্যান্ড স্ট্যান্ডের টিকেটের মূল্য ১ হাজার টাকা।
মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের বুথে ম্যাচের আগের দিন (মঙ্গলবার) সকাল সাড়ে ৯টা থেকে পাওয়া যাবে টিকেট। এর বাইরে ম্যাচের দিনও বুথ থেকে কেনা যাবে টিকেট।
আরও পড়ুন:
খেলা সম্পর্কিত আরও
ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
২০ ফেব্রুয়ারি ২০২৬
ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত
০৬ ফেব্রুয়ারি ২০২৬
ভোলায় গ্রামীণ খেলা ও অ্যাথলেটিক্স প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন ভোলা সদর সহকারী কমিশনার (ভূমি) এসএস মশিউর রহমান
০২ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
০২ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
২৯ জানুয়ারী ২০২৬
ভোলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
২১ জানুয়ারী ২০২৬
