ভোলা মঙ্গলবার
০৪ আগস্ট ২০২৬
১২ জুলাই ২০২৬

কলার মোচা ভর্তা তৈরির রেসিপি ও উপকারিতা

বিশেষ প্রতিনিধি
614

প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০২২ | ০৬:০৯:৫৭ এএম
কলার মোচা ভর্তা তৈরির রেসিপি ও উপকারিতা ফাইল-ফটো

কলার মোচা ভর্তা খেতে পছন্দ করেন অনেকে। কলার মোচা ফুলের মতো দেখতে। এর উপরটা লাল। মেয়েদের যখন পিরিয়ড হয়, পেইন হয়। কলার মোচার যে ফুল থাকে, সেটা সেদ্ধ করে তার পানি যদি টানা সাত দিন তিন বেলা দুই টেবিল চামচ করে খাওয়া যায়, সেই পেইন ভালো হয়ে যায়। নিয়মিত কলার মোচা খেলে মাসিকের সমস্যা অনেকটা কমে যায়। বাচ্চা হওয়ার পর প্রচুর ক্যালোরি ডিমান্ড হয়। তখন কলার মোচা খাওয়া যেতে পারে। এতে বাচ্চা পর্যাপ্ত দুধ পাবে। আয়রনে ভরপুর কলার মোচা।

চলুন জেনে নিই বাসায় সহজে কলার মোচা ভর্তা রান্নার পদ্ধতি। তার আগে চলুন দেখে নিই কী কী উপকরণ লাগবে—

উপকরণঃ

১. পরিমাণমতো তেল

২. এক কাপ পেঁয়াজ কুচি

৩. দুটি তেজপাতা

৪. সামান্য পরিমাণ এলাচ

৫. এক কাপ কলার মোচা

৬. পরিমাণমতো পানি

৭. এক টেবিল চামচ গরম মসলার গুঁড়ো

৮. এক টেবিল চামচ জিরার গুঁড়ো

৯. এক চা চামচ ধনিয়া গুঁড়ো

১০. সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো

১১. এক টেবিল চামচ মরিচের গুঁড়ো

১২. এক চা চামচ রসুন পেস্ট

১৩. আধা চা চামচ আদা পেস্ট

১৪. দুই টেবিল চামচ ঘি

১৫. চার-পাঁচটি কাঁচামরিচ

প্রস্তুত প্রণালিঃ প্রথমে ফ্রাইপ্যানে তেল দিন। এতে পেঁয়াজ কুচি, তেজপাতা, এলাচ ও কলার মোচা দিয়ে ভাজতে থাকুন। অন্য একটি বাটিতে পানির সাথে গরম মসলার গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, রসুন পেস্ট ও আদা পেস্ট দিয়ে ভালোভাবে গুলিয়ে নিন।

এবার গোলানো মসলা ফ্রাইপ্যানে ঢেলে কলার মোচার সাথে ভালোভাবে মিশিয়ে নিন। সবশেষে ঘি ও কাঁচামরিচ দিয়ে নামিয়ে পরিবেশন করুন মজাদার কলার মোচা ভর্তা।

আরও পড়ুন:

অন্যান্য সম্পর্কিত আরও
ভোলার তজুমদ্দিনে মুহাম্মদ ভোলা দাখিল মাদ্রাসার মৃত শিক্ষকের ব্যাংক একাউন্ট থেকে ২০ বছর যাবত বেতন তুলছেন সহকারী শিক্ষক
ভোলার তজুমদ্দিনে মুহাম্মদ ভোলা দাখিল মাদ্রাসার মৃত শিক্ষকের ব্যাংক একাউন্ট থেকে ২০ বছর যাবত বেতন তুলছেন সহকারী শিক্ষক

০২ আগস্ট ২০২৬

ভোলার লালমোহনের লড লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের চর অন্নদা প্রসাদ গ্রামের জমি মালিকের মৃত্যুর পর পুত্রদের বিরুদ্ধে মামলার দায়েরের অভিযোগ
ভোলার লালমোহনের লড লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের চর অন্নদা প্রসাদ গ্রামের জমি মালিকের মৃত্যুর পর পুত্রদের বিরুদ্ধে মামলার দায়েরের অভিযোগ

২৭ জুলাই ২০২৬

ভোলায় কোস্ট গার্ডের পৃথক দুই অভিযানে ৫ কোটি টাকার বেশি মূল্যের কারেন্ট জাল ও বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ
ভোলায় কোস্ট গার্ডের পৃথক দুই অভিযানে ৫ কোটি টাকার বেশি মূল্যের কারেন্ট জাল ও বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ

১২ জুলাই ২০২৬

ভোলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি এবি এল রহিম ওরফে রহিম আটক
ভোলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি এবি এল রহিম ওরফে রহিম আটক

১২ জুলাই ২০২৬

ভোলায় নারী আইনজীবীর ওপর হামলা, হাসপাতালে ভর্তি
ভোলায় নারী আইনজীবীর ওপর হামলা, হাসপাতালে ভর্তি

১২ জুলাই ২০২৬

ভোলায় ৯০ বছরের বৃদ্ধ প্রফেসরের সংবাদ সম্মেলন : সন্তানের মিথ্যা মামলা ও নির্যাতন থেকে বাঁচার আকুতি
ভোলায় ৯০ বছরের বৃদ্ধ প্রফেসরের সংবাদ সম্মেলন : সন্তানের মিথ্যা মামলা ও নির্যাতন থেকে বাঁচার আকুতি

১২ জুলাই ২০২৬