জীবনের শেষ পেনাল্টি ঠেকিয়ে মারা গেলেন গোলরক্ষক
খেলা ডেস্ক
646
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৩ | ০৫:০২:৪১ এএম
ফাইল-ফটো
আরও এক মর্মান্তিক ঘটনার সাক্ষী হলো ফুটবলবিশ্ব। বেলজিয়ামের আঞ্চলিক লিগের ক্লাব উইনকেল স্পোর্ট বি দলের গোলরক্ষক আরনে এসপিলের সঙ্গে হয়েছে এই ঘটনা। শনিবার এসকে ওয়েস্ট্রোজেবেকার বিপক্ষে ম্যাচে পেনাল্টি ঠেকানোর পরপর মারা যান তিনি।
বেলজিয়ান সংবাদমাধ্যম ‘ভিআরটি নিউজ’র সূত্র উল্লেখ করে ব্রাজিলের সংবাদমাধ্যম ‘ল্যান্স’ জানায়, প্রতিপক্ষ দলের পেনাল্টি ঠেকিয়ে মাঠের মধ্যেই জ্ঞান হারিয়ে ফেলেন এসপিল। এরপর মাঠে ছুটে আসে মেডিকেল দল। কিন্তু আধা ঘণ্টার মতো চেষ্টা করেও তাকে জাগানো সম্ভব হয়নি।
সংবাদমাধ্যমকে এসপিলের এক আত্মীয় জানিয়েছেন, হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। এছড়া তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে বেলজিয়ান ক্লাবটিও। সামাজিক যোগাযোগমাধ্যমে তারা লিখে, ‘গোলকিপার আরনে এসপিলের হঠাৎ মৃত্যুতে গভীরভাবে শোকাহত উইনকেল স্পোর্ট। আরনের পরিবার ও বন্ধুদের প্রতি আমরা গভীর সমবেদনা জানাই।’
আরও পড়ুন:
খেলা সম্পর্কিত আরও
ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
২০ ফেব্রুয়ারি ২০২৬
ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত
০৬ ফেব্রুয়ারি ২০২৬
ভোলায় গ্রামীণ খেলা ও অ্যাথলেটিক্স প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন ভোলা সদর সহকারী কমিশনার (ভূমি) এসএস মশিউর রহমান
০২ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
০২ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
২৯ জানুয়ারী ২০২৬
ভোলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
২১ জানুয়ারী ২০২৬
