আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি দল ঘোষণা
খেলা ডেস্ক
623
প্রকাশিত: ২৩ জানুয়ারী ২০২৩ | ১১:০১:৩০ এএম
ফাইল-ফটো
গেল বছরের বর্ষসেরা টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে আইসিসি। ব্যাট, বল এবং অলরাউন্ড পারফরম্যান্সের ভিত্তিতে এই একাদশ সাজায় আইসিসি। এশিয়ার ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান থেকে একাদশে ক্রিকেটার জায়গা পেলেও বাংলাদেশ এবং আফগানিস্তানের কোনো ক্রিকেটারের জায়গা হয়নি আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি দলে।
আইসিসি ঘোষিত দলে সবচেয়ে বেশি তিনজন সুযোগ পেয়েছে ভারতের। তারা হলেন বিরাট কোহলি, সূর্যকুমার যাদব ও হার্দিক পান্ডিয়া। এছাড়া পাকিস্তানের ক্রিকেটার রয়েছে দুইজন।
আইসিসির বর্ষসেরা একাদশের অধিনায়ক নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডের জস বাটলার। ওপেনিংয়ে বাটলারের সঙ্গী হিসেবে থাকছেন পাকিস্তানের রিজওয়ান। তিনে রয়েছেন ভারতের বিরাট কোহলি, চারে তারই সতীর্থ সূর্যকুমার যাদব রয়েছেন।
অলরাউন্ডারদের মধ্যে সেরা একাদশে জায়গা পেয়েছেন সিকান্দার রাজা, গ্লেন ফিলিপস, হার্দিক পান্ডিয়া ও স্যাম কারান। সেরা একাদশে বিশেষজ্ঞ স্পিনার হিসেবে থাকছেন পাকিস্তানের হারিস রউফ ও শ্রীলঙ্কার হাসারাঙ্গা। আর দলটির পেস বোলিংয়ে আছেন আইরিশ ফাস্ট বোলার জশ লিটল।
আরও পড়ুন:
খেলা সম্পর্কিত আরও
ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
২০ ফেব্রুয়ারি ২০২৬
ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত
০৬ ফেব্রুয়ারি ২০২৬
ভোলায় গ্রামীণ খেলা ও অ্যাথলেটিক্স প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন ভোলা সদর সহকারী কমিশনার (ভূমি) এসএস মশিউর রহমান
০২ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
০২ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
২৯ জানুয়ারী ২০২৬
ভোলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
২১ জানুয়ারী ২০২৬
