ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো সাদা কার্ডের ব্যবহার
ডেস্ক রিপোর্ট
578
প্রকাশিত: ২৩ জানুয়ারী ২০২৩ | ১০:০১:১৬ এএম
ফাইল-ফটো
ফুটবল মাঠে এতদিন রেফারিদের হলুদ ও লাল কার্ড ব্যবহার করতে দেখা যায়। ১৯৭০ সাল থেকেই এই দুইটি কার্ড ব্যবহার করে আসছেন রেফারিরা। তবে এবার ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো সাদা কার্ড ব্যবহার করলেন রেফারি।
পর্তুগালের মাটিতে প্রথমবারের মতো মাঠে এই সাদা কার্ড ব্যবহার করেন রেফারি। পর্তুগালের বেনফিকা নারী দল ও স্পোর্টিং নারী দলের মধ্যকার ম্যাচে ঐতিহাসিক এই ঘটনাটি ঘটে।
নারী দলের এই ফুটবল ম্যাচ চলাকালীন সময়ে হঠাৎ করেই একজন ফুটবলার অসুস্থ হয়ে পড়ে। সেই ফুটবলারকে সেবা দেওয়ার লক্ষ্যে দুই দলের মেডিক্যাল স্টাফ দ্রুতই মাঠে প্রবেশ করে। ঠিক তখনই রেফারি পকেট থেকে বের করে সাদা কার্ড দেখান।
মাঠে উপস্থিত থাকা সমর্থকরা রেফারির সাদা কার্ড তুলে ধরতে দেখে প্রথমে অবাক হলেও পরে বুঝতে পারেন তারা ইতিহাসের সাক্ষী হয়েছেন।
ফুটবলকে আরও আকর্ষণীয় করার লক্ষ্যে বেশ নতুন কিছু নিয়ম সংযোজন করেছে ফিফা। খেলার মূল্যবোধকে বাড়াতেই সাদা কার্ডের ব্যবহার শুরু করেছে রেফারিরা। দুই দল খেলতে নামলেও তারা যে একজনের অসুস্থতাকে বেশি গুরুত্ব দিয়েছে সেটির প্রশংসা করার জন্যই রেফারি এই সাদা কার্ড ব্যবহার করেন।
আরও পড়ুন:
খেলা সম্পর্কিত আরও
ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
২০ ফেব্রুয়ারি ২০২৬
ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত
০৬ ফেব্রুয়ারি ২০২৬
ভোলায় গ্রামীণ খেলা ও অ্যাথলেটিক্স প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন ভোলা সদর সহকারী কমিশনার (ভূমি) এসএস মশিউর রহমান
০২ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
০২ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
২৯ জানুয়ারী ২০২৬
ভোলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
২১ জানুয়ারী ২০২৬
