একাদশে ভর্তি শুরু
ডেস্ক রিপোর্ট
620
প্রকাশিত: ২২ জানুয়ারী ২০২৩ | ০৫:০১:১৯ এএম
ফাইল-ফটো
দেশের বিভিন্ন কলেজ-মাদরাসায় একাদশ শ্রেণীতে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি শুরু হচ্ছে রোববার (২২ জানুয়ারি) থেকে। নির্বাচিত কলেজে ভর্তি কার্যক্রম চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। আগামী ১ ফেব্রুয়ারি থেকে একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হবে।
ভর্তির নির্দেশনায় বলা হয়েছে, একাদশে ভর্তির সময় শিক্ষার্থীদের এসএসসির ট্রান্সক্রিপ্টের মূল কপির পরিবর্তে অনলাইন কপি জমা নিতে প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশনা দেওয়া হয়েছে। তবে, প্রয়োজনে শিক্ষার্থীদের এসএসসির অ্যাডমিট কার্ড ও রেজিস্ট্রেশন কার্ড জমা নিতে পারবে কলেজগুলো। তবে, শিক্ষার্থীরা মূল ট্রান্সক্রিপ্ট কলেজে জমা দিলে তাদের অ্যাডমিট ও রেজিস্ট্রেশন কার্ড ফেরত দিতে হবে।
একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কলেজভিত্তিক তালিকা শনিবার (২১ জানুয়ারি) একাদশ শ্রেণিতে ভর্তি ওয়েবসাইটের (http://www.xiclassadmission.gov.bd/)কলেজ প্যানেলে প্রকাশ করা হয়। কলেজের ইআইআইএন ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে কলেজ কর্তৃপক্ষকে ঐ তালিকা ডাউনলোড করতে পারবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে বোর্ড কর্তৃক অনলাইনে দেওয়া শিক্ষার্থীদের তালিকা অনুযায়ী ভর্তি করতে হবে। তালিকার বাইরের কোনো শিক্ষার্থীকে ভর্তি করা যাবে না।
প্রসঙ্গত, একাদশ শ্রেণিতে ভর্তি হতে তিন ধাপে আবেদন গ্রহণ ও শিক্ষার্থী নির্বাচন করা হয়েছে।
আরও পড়ুন:
অন্যান্য সম্পর্কিত আরও
ভোলার তজুমদ্দিনে মুহাম্মদ ভোলা দাখিল মাদ্রাসার মৃত শিক্ষকের ব্যাংক একাউন্ট থেকে ২০ বছর যাবত বেতন তুলছেন সহকারী শিক্ষক
০২ আগস্ট ২০২৬
ভোলার লালমোহনের লড লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের চর অন্নদা প্রসাদ গ্রামের জমি মালিকের মৃত্যুর পর পুত্রদের বিরুদ্ধে মামলার দায়েরের অভিযোগ
২৭ জুলাই ২০২৬
ভোলায় কোস্ট গার্ডের পৃথক দুই অভিযানে ৫ কোটি টাকার বেশি মূল্যের কারেন্ট জাল ও বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ
১২ জুলাই ২০২৬
ভোলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি এবি এল রহিম ওরফে রহিম আটক
১২ জুলাই ২০২৬
ভোলায় নারী আইনজীবীর ওপর হামলা, হাসপাতালে ভর্তি
১২ জুলাই ২০২৬
ভোলায় ৯০ বছরের বৃদ্ধ প্রফেসরের সংবাদ সম্মেলন : সন্তানের মিথ্যা মামলা ও নির্যাতন থেকে বাঁচার আকুতি
১২ জুলাই ২০২৬
