ভোলা মঙ্গলবার
১১ আগস্ট ২০২৬
২১ জানুয়ারী ২০২৬

কাতার বিশ্বকাপের সেরা একাদশ তৈরি করছে গোল ডট কম

খেলা ডেস্ক
622

প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২২ | ০৬:১২:১০ এএম
কাতার বিশ্বকাপের সেরা একাদশ তৈরি করছে গোল ডট কম ফাইল-ফটো

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে পর্দা নামল কাতার বিশ্বকাপের। ফুটবলের মহাতারকা লিওনেল মেসির বীরত্বে তৃতীয়বারের মতো শিরোপা জিতে ফুটবলে ফের লাতিন আধিপত্য ফেরার ইঙ্গিত দেয় আলবিসেলেস্তেরা। ফুটবল পরাশক্তি ফ্রান্সের সঙ্গে ১২০ মিনিটের লড়াইয়ের পর টাইব্রেকারে জয় নিশ্চিত করে লিওনেল স্কালোনির দল। এবারের বিশ্বকাপে বদলেছে অনেক রেকর্ড। বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড, যৌথভাবে এক আসরে সর্বোচ্চ গোলের রেকর্ড, নকআউট পর্বে সবচেয়ে বেশি অ্যাসিস্টের রেকর্ডও হয়েছে কাতারে। সব কিছু বিবেচনা করে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়দের নিয়ে নিজেদের সেরা একাদশ নির্বাচন করেছে ফুটবলের জনপ্রিয় ওয়েবসাইট গোল ডট কম। গোল ডট কমের নির্বাচিত সেরা একাদশে স্থান পেয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দলের পাঁচজন। নেতৃত্বে রয়েছেন লিওনেল মেসি। এছাড়া রানার্সআপ দলের তিন ফুটবলার রয়েছেন এই একাদশে। বাকি তিন জনের মধ্য সেমিফাইনালিস্ট মরক্কোর দুই জন ও ক্রোয়েশিয়ার একজন জায়গা পেয়েছেন।

চলুন দেখে নেয়া যাক গোল ডট কমের চোখে সেরা একাদশ : এমিলিয়ানো মার্টিনেজ (গোলরক্ষক, আর্জেন্টিনা), আশরাফ হাকিমি (মরক্কো), নিকোলাস ওতামেন্দি (আর্জেন্টিনা), জসকো জিভারদিওল (ক্রোয়েশিয়া), থিও হার্নান্দেজ (ফ্রান্স), সোফিয়ান আমরাবাত (মরক্কো), এনজো ফার্নান্দেজ (আর্জেন্টিনা), লিওনেল মেসি (আর্জেন্টিনা), আন্তেনিও গ্রিজম্যান (ফ্রান্স), কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স) ও জুলিয়ান আলভারেজ (আর্জেন্টিনা)।

আরও পড়ুন:

খেলা সম্পর্কিত আরও
ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

২০ ফেব্রুয়ারি ২০২৬

ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও  প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত
ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত

০৬ ফেব্রুয়ারি ২০২৬

ভোলায় গ্রামীণ খেলা ও অ্যাথলেটিক্স প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন ভোলা সদর সহকারী কমিশনার (ভূমি) এসএস মশিউর রহমান
ভোলায় গ্রামীণ খেলা ও অ্যাথলেটিক্স প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন ভোলা সদর সহকারী কমিশনার (ভূমি) এসএস মশিউর রহমান

০২ ফেব্রুয়ারি ২০২৬

ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

০২ ফেব্রুয়ারি ২০২৬

ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ  অনুষ্ঠিত
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

২৯ জানুয়ারী ২০২৬

ভোলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
ভোলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

২১ জানুয়ারী ২০২৬