ভোলা শনিবার
০৯ মে ২০২৬
২১ জানুয়ারী ২০২৬

আইসিসির ভুলে বাংলাদেশ যখন কানাডা

খেলা ডেস্ক
630

প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০২২ | ০৪:১২:৫৭ এএম
আইসিসির ভুলে বাংলাদেশ যখন কানাডা ফাইল-ফটো

বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়শই ভুলভাল তথ্য দেয়। আরেকবার দেখা গেল তাদের সেই কাণ্ড। এবার বাংলাদেশকে নিয়ে ভুল করেছে তারা। নিজেদের টুইটার হ্যান্ডলে বাংলাদেশকে কানাডা বানিয়ে দিয়েছে সংস্থাটি। যা বেশ হাস্যরসের জন্ম দিয়েছে।

ঘটনা বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিতীয় ওয়ানডেতে। এই ম্যাচ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে বাংলাদেশের ক্রিকেটারদের ছবি পোস্ট করতে গিয়ে কানাডার খেলোয়াড়দের ছবি পোস্ট করে তারা। যে কারণে চরমভাবে খোঁচার  শিকার হলো বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

বুধবার (৭ ডিসেম্বর) আইসিসির টুইটার হ্যান্ডেলে ভারত-বাংলাদেশ ম্যাচ শুরুর আগে একটি পোস্ট করা হয়েছিল। টুইটে লেখা ছিল, দ্বিতীয় একদিনের ম্যাচ জিতে কি সিরিজ পকেটে পুরতে পারবে বাংলাদেশ? মিরপুরে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এখানে লাইভ আপডেট দেখুন।

তবে তারা ভুলটা করে ফেলেছিল ছবিতে। সেখানে বাংলাদেশের বদলে কানাডার খেলোয়াড়দের ছবি শেয়ার করে তারা। পরে যদিও ছবিটি মুছে দেওয়া হয়েছে। কিন্তু এমন পোস্ট নিয়ে আইসিসিকে খোঁচা মারতে ভুল করেননি বাংলাদেশিরা।

একজন তো বলেই বসেছেন, এবার তো লম্বা তালিকা হয়ে যাচ্ছে। কিন্তু রোজ বিনোদনের কোনো অভাব রাখছে না আইসিসি। গো কানাডা।

অপর এক নেটিজেন বলেন, আইসিসির জন্য আরো একটি ভয়ঙ্কর দিন। কারণ এবার ওরা বাংলাদেশের সঙ্গে কানাডাকে গুলিয়ে ফেলেছে।

আরও পড়ুন:

খেলা সম্পর্কিত আরও
ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

২০ ফেব্রুয়ারি ২০২৬

ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও  প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত
ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত

০৬ ফেব্রুয়ারি ২০২৬

ভোলায় গ্রামীণ খেলা ও অ্যাথলেটিক্স প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন ভোলা সদর সহকারী কমিশনার (ভূমি) এসএস মশিউর রহমান
ভোলায় গ্রামীণ খেলা ও অ্যাথলেটিক্স প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন ভোলা সদর সহকারী কমিশনার (ভূমি) এসএস মশিউর রহমান

০২ ফেব্রুয়ারি ২০২৬

ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

০২ ফেব্রুয়ারি ২০২৬

ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ  অনুষ্ঠিত
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

২৯ জানুয়ারী ২০২৬

ভোলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
ভোলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

২১ জানুয়ারী ২০২৬