ভোলা সোমবার
০৩ আগস্ট ২০২৬
১২ জুলাই ২০২৬

ওমরাহ পালনে নতুন নিয়ম বাংলাদেশসহ পাঁচ দেশের জন্য

ডেস্ক রিপোর্ট
670

প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০২২ | ০৬:১২:৫০ এএম
ওমরাহ পালনে নতুন নিয়ম বাংলাদেশসহ পাঁচ দেশের জন্য ফাইল-ফটো

বাংলাদেশসহ পাঁচ দেশের মানুষের জন্য পবিত্র ওমরাহ পালনে নতুন নিয়ম বেঁধে দিয়েছে সৌদি সরকার। হাজিদের ভ্রমণ দুর্ভোগ দূর করার লক্ষ্যে এ নতুন নিয়ম করা হয়েছে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

নতুন নিয়ম অনুযায়ী, ওমরাহ ভিসার জন্য আঙুলের ছাপ দিয়ে নিবন্ধন করতে হবে আগ্রহীদের। বাংলাদেশ ছাড়াও এ তালিকায় রয়েছে যুক্তরাজ্য, তিউনিসিয়া, কুয়েত এবং মালয়েশিয়া।

প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লিরা পবিত্র ওমরাহ হজ পালনের উদ্দেশে সৌদি আরব ভ্রমণ করেন। এ তালিকায় বিপুলসংখ্যক বাংলাদেশিও রয়েছেন। ওমরাহ হজ পালনে কেউ আসেন এজেন্সির মাধ্যমে, কেউ আবার একা। তবে সময়ের সঙ্গে সঙ্গে প্রযুক্তির ব্যবহার করে হাজীদের দুর্ভোগ কমাতে নানা ধরনের উদ্যোগ গ্রহণ করছে সৌদি কর্তৃপক্ষ।

ওমরাহ পালনকারীর ইমিগ্রেশনসহ বিমানবন্দরের যাবতীয় কাজ সম্পন্ন করা হয় নিজ দেশ থেকেই। এবার এর সঙ্গে যুক্ত হয়েছে ভিসার জন্য আঙুলের ছাপ পদ্ধতি।

ঘরে বসেই মোবাইল ফোন ব্যবহারের মাধ্যমে ওমরাহ ভিসার জন্য আঙুলের ছাপও দিতে পারবেন তারা। এর জন্য সৌদি ভিসা বায়ো নামের অ্যাপ ডাউনলোড করে ভিসার ধরন বেছে নিতে হবে। এরপর পরিচয় যাচাই করার জন্য পাসপোর্ট স্ক্যানে চাপ দিয়ে আবেদনকারীকে অবশ্যই সামনের ক্যামেরা থেকে একটি পূর্ণ মুখের ছবি তুলতে হবে। যাতে এটি পাসপোর্টে থাকা ব্যক্তিগত ছবির সঙ্গে মেলে। শেষে ক্যামেরার মাধ্যমে ১০ আঙুলের ছাপ ইলেকট্রনিকভাবে স্ক্যান করে নিলেই নিবন্ধন সম্পন্ন হবে।

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়, বাংলাদেশ, যুক্তরাজ্য, তিউনিসিয়া, কুয়েত এবং মালয়েশিয়া থেকে আগতদের জন্য অনলাইনে ওমরাহ ভিসা ইস্যু করতে আঙুলের ছাপ নিবন্ধনের নিয়ম শুরুর ঘোষণা দিয়েছে। সহজে ভিসা পেতে এ শর্ত অবশ্যই পূরণ করতে হবে।

এদিকে গত মাসে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় আবার সামাজিক দূরত্বের বিধিনিষেধ চালু করেছে সৌদি কর্তৃপক্ষ। সৌদি আরব সব জায়গায় মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলার জন্য বাধ্যবাধকতা জারি করেছে।

আরও পড়ুন:

অন্যান্য সম্পর্কিত আরও
ভোলার তজুমদ্দিনে মুহাম্মদ ভোলা দাখিল মাদ্রাসার মৃত শিক্ষকের ব্যাংক একাউন্ট থেকে ২০ বছর যাবত বেতন তুলছেন সহকারী শিক্ষক
ভোলার তজুমদ্দিনে মুহাম্মদ ভোলা দাখিল মাদ্রাসার মৃত শিক্ষকের ব্যাংক একাউন্ট থেকে ২০ বছর যাবত বেতন তুলছেন সহকারী শিক্ষক

০২ আগস্ট ২০২৬

ভোলার লালমোহনের লড লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের চর অন্নদা প্রসাদ গ্রামের জমি মালিকের মৃত্যুর পর পুত্রদের বিরুদ্ধে মামলার দায়েরের অভিযোগ
ভোলার লালমোহনের লড লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের চর অন্নদা প্রসাদ গ্রামের জমি মালিকের মৃত্যুর পর পুত্রদের বিরুদ্ধে মামলার দায়েরের অভিযোগ

২৭ জুলাই ২০২৬

ভোলায় কোস্ট গার্ডের পৃথক দুই অভিযানে ৫ কোটি টাকার বেশি মূল্যের কারেন্ট জাল ও বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ
ভোলায় কোস্ট গার্ডের পৃথক দুই অভিযানে ৫ কোটি টাকার বেশি মূল্যের কারেন্ট জাল ও বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ

১২ জুলাই ২০২৬

ভোলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি এবি এল রহিম ওরফে রহিম আটক
ভোলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি এবি এল রহিম ওরফে রহিম আটক

১২ জুলাই ২০২৬

ভোলায় নারী আইনজীবীর ওপর হামলা, হাসপাতালে ভর্তি
ভোলায় নারী আইনজীবীর ওপর হামলা, হাসপাতালে ভর্তি

১২ জুলাই ২০২৬

ভোলায় ৯০ বছরের বৃদ্ধ প্রফেসরের সংবাদ সম্মেলন : সন্তানের মিথ্যা মামলা ও নির্যাতন থেকে বাঁচার আকুতি
ভোলায় ৯০ বছরের বৃদ্ধ প্রফেসরের সংবাদ সম্মেলন : সন্তানের মিথ্যা মামলা ও নির্যাতন থেকে বাঁচার আকুতি

১২ জুলাই ২০২৬