ভোলা রবিবার
০৯ আগস্ট ২০২৬
২১ জানুয়ারী ২০২৬

বিশ্বকাপের গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নক আউটে আর্জেন্টিনা  

ডেস্ক রিপোর্ট
616

প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০২২ | ০৪:১২:২৭ এএম
বিশ্বকাপের গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নক আউটে আর্জেন্টিনা   ফাইল-ফটো

হট ফেবারিট হয়েই কাতার বিশ্বকাপে খেলতে এসেছিল আর্জেন্টিনা। কিন্তু প্রথম ম্যাচেই সৌদি আরবের কাছে হেরে যায় তারা। এরপর শুরু হয় ভয়, দেখা দেয় শঙ্কার মেঘ। তবে সব শঙ্কা উড়িয়ে পোল্যান্ডের বিপক্ষে দাপুটে জয়ে বিশ্বকাপের নক আউটে উঠেছে আলবিসেলেস্তেরা।

স্টেডিয়াম ৯৭৪-এ পোল্যান্ডকে ২-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। গোলের সংখ্যা বড় না হলেও ম্যাচজুড়ে একক আধিপত্য বিস্তার করে খেলেছে লিওনেল মেসির দল।

এই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই দ্বিতীয় রাউন্ডে উঠেছে আর্জেন্টিনা। যেখানে তারা প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে অস্ট্রেলিয়াকে।

ম্যাচে আর্জেন্টিনা ৬৪ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ২৪টি শট নিয়েছে, যার মাঝে অন টার্গেট ছিল ১৩টি। এর মাঝে দুটি থেকে হয় গোল। বিপরীতে মাত্র ২৬ শতাংশ বলের দখল রাখা পোল্যান্ড তিনটি অফ টার্গেট শট নিয়েছে।

আজ জিতলে দ্বিতীয় রাউন্ড, ড্র করলে নানা সমীকরণ আর হারলেই বিদায় নেবে আর্জেন্টিনা। এমন ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে আলবিসেলেস্তেরা। কিন্তু প্রথমার্ধে পোল্যান্ডের রক্ষণ ভাঙতে পারেননি কেউই।

মাঝে মেসি বার দুয়েক শট নিলেও পোলিশ গোলরক্ষক সেজনি তা আটকে দেন। অন্যান্য আক্রমণগুলোও আটকে দিয়েছেন পোল্যান্ডের ডিফেন্ডাররা। এরই মাঝে ৩৮ মিনিটে পেনাল্টি পায় আর্জেন্টিনা। কিন্তু মেসির নেয়া শটটিও ঠেকিয়ে দেন সেজনি।

এ অবস্থায় চাপে থেকেই বিরতিতে যায় আর্জেন্টিনা। তবে দ্বিতীয়ার্ধের খেলা শুরুর সঙ্গে সঙ্গে চাপ উড়িয়ে দেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। ৬৮ সেকেন্ডের মাথায় তার দারুণ গোলে ম্যাচে এগিয়ে আকাশী-নীল শিবির।

এরপর আক্রমণের ধার আরো বাড়ায় আর্জেন্টিনা। তারই ধারাবাহিকতায় ম্যাচের ৬৭ মিনিটে আসে আলভারেজ ম্যাজিক মোমেন্ট। দুরূহ কোণ থেকে যেভাবে এই উইঙ্গার গোল করেছেন, তা আলবিসেলেস্তে ভক্তদের মনে থাকবে অনেকদিন।

ম্যাচের শেষ পর্যন্ত একইভাবে টানা আক্রমণ করে গেছে আর্জেন্টিনা। শেষদিকে আরো কিছু গোলের দারুণ সুযোগ সৃষ্টি করলেও পোলিশ রক্ষণ কোনোমতে তা সামাল দেয়। তবে শেষপর্যন্ত দারুণ জয় নিয়েই মাঠ ছাড়ে মেসি-মার্টিনেজরা।

আরও পড়ুন:

খেলা সম্পর্কিত আরও
ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

২০ ফেব্রুয়ারি ২০২৬

ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও  প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত
ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত

০৬ ফেব্রুয়ারি ২০২৬

ভোলায় গ্রামীণ খেলা ও অ্যাথলেটিক্স প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন ভোলা সদর সহকারী কমিশনার (ভূমি) এসএস মশিউর রহমান
ভোলায় গ্রামীণ খেলা ও অ্যাথলেটিক্স প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন ভোলা সদর সহকারী কমিশনার (ভূমি) এসএস মশিউর রহমান

০২ ফেব্রুয়ারি ২০২৬

ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

০২ ফেব্রুয়ারি ২০২৬

ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ  অনুষ্ঠিত
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

২৯ জানুয়ারী ২০২৬

ভোলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
ভোলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

২১ জানুয়ারী ২০২৬