ভোলা সোমবার
১০ আগস্ট ২০২৬
২১ জানুয়ারী ২০২৬

আট বাংলাদেশি থাকছে কাতার বিশ্বকাপে

খেলা ডেস্ক
617

প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২২ | ০৫:১১:২৮ এএম
আট বাংলাদেশি থাকছে কাতার বিশ্বকাপে ফাইল-ফটো

‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত ফিফা বিশ্বকাপের ২২তম আসরকে সামনে রেখে গোটা বিশ্ব এখন ফুটবল উন্মাদনায় মেতে উঠেছে। বিশ্বকাপের মূল পর্বে খেলার সুযোগ না পেলেও কাতার বিশ্বকাপে থাকছে বাংলাদেশের নাম।

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে প্রতিবারই সদস্য দেশগুলো থেকে স্বেচ্ছাসেবক নেয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। কাতার বিশ্বকাপে সেই স্বেচ্ছাসেবক দলের অংশ হিসেবে সুযোগ পেয়েছেন ৮ জন বাংলাদেশি।

বাংলাদেশ থেকে স্বেচ্ছাসেবক মনোনয়নের কাজটি দেখভাল করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। পরে আজ সোমবার (১৪ নভেম্বর) এক বিবৃতিতে স্বেচ্ছাসেবকদের এই তালিকা প্রকাশ করেছে বাফুফে।

বিশ্বকাপে মনোনীত ৮ বাংলাদেশি স্বেচ্ছাসেবক হলেন- হাসানুল ইসলাম, জাহিদ হাসান, আব্দুল করিম, ওয়াসিফ আজাদ, আউয়াল আহমেদ, কাজী তাওহীদ, আবু নোমান মোঃ রেজওয়ান ও রিয়াজুল হোসেন অনিক।

উল্লেখ্য, আগামী ২০ নভেম্বর স্বাগতিক কাতারের বিপক্ষে ইকুয়েডরের ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের ফুটবল বিশ্বকাপের। ২৮ দিনব্যপী এই ফুটবল মহাযজ্ঞের পর্দা নামবে ডিসেম্বরের ১৮ তারিখ।

আরও পড়ুন:

খেলা সম্পর্কিত আরও
ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

২০ ফেব্রুয়ারি ২০২৬

ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও  প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত
ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত

০৬ ফেব্রুয়ারি ২০২৬

ভোলায় গ্রামীণ খেলা ও অ্যাথলেটিক্স প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন ভোলা সদর সহকারী কমিশনার (ভূমি) এসএস মশিউর রহমান
ভোলায় গ্রামীণ খেলা ও অ্যাথলেটিক্স প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন ভোলা সদর সহকারী কমিশনার (ভূমি) এসএস মশিউর রহমান

০২ ফেব্রুয়ারি ২০২৬

ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

০২ ফেব্রুয়ারি ২০২৬

ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ  অনুষ্ঠিত
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

২৯ জানুয়ারী ২০২৬

ভোলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
ভোলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

২১ জানুয়ারী ২০২৬