ভোলা সদর হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ ৪ দাবিতে যুবকদের আমরণ অনশন
ডেস্ক রিপোর্ট
2
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬ | ০৭:১১:০৩ পিএম
ভোলা সদর হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ ৪ দাবিতে যুবকদের আমরণ অনশন
ভোলাদর্পণ প্রতিবেদক : ভোলা সদর হাসপাতালে আমরণ অনশনে বসেছে কয়েক যুবক। আইসিইউ ও সিসিইউসহ চার দফা দাবিতে টানা ২৮ দিন আন্দোলনের পর তারা এ অনশনে বসেন। আজ ২৪ নভেম্বর মঙ্গলবার সকালে ভোলা সদর হাসপাতালের সামনে যুবকরা এ আমরণ অনশন শুরু করে। এর আগে তারা মানববন্ধন, অবস্থান কর্মসূচি, জেলা প্রশাসক ও হাসপাতাল তত্ত্বাবধায়ক বরাবর স্মারকলিপি প্রদান করেন।
আমরণ অনশনে বসা যুবকদের দাবী হচ্ছে-ভোলা সদর হাসপাতালে আইসিইউ, সিসিইউ সরঞ্জাম স্থাপনে দুর্নীতি ও নিয়ম তদন্ত করে খুব দ্রুত আইসিইউ ও সিসিইউ ইউনিট চালু, হাসপাতালের কোটা অনুযায়ী ডাক্তার নিয়োগ, আইসিইউ, সিসিইউসহ প্রজননীয় নার্স নিয়োগ, প্রসূতি মায়েদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করণ। এ সকল দাবিতে চার যুবক মো: নয়ন খান, মো রাকিব পালোয়ান মো: তানজীল শরীফ, আইয়ুব আলী ও মো: ইয়ামিন গত ২৮ দিন ধরে, মানববন্ধন, অবস্থান কর্মসূচি, জেলা প্রশাসক ও হাসপাতাল তত্ত্বাবধায়ক বরাবর স্মারকলিপি প্রধান ও সামাজিক যোগাযোগ কর্মসূচি পালন করে। এর মধ্যে ইঞ্জিনিয়ার কন্টেন্ট ক্রিকেটার ও কলেজ শিক্ষার্থী রয়েছে। এরা সবাই ভোলা সদর উপজেলার বাসিন্দা। তখন তাদের এ সকল কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করে সহমর্মিতা জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। ভোলার রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। যুবকরা জানান, এ কর্মসূচি পালনের কালে মাননীয় মন্ত্রীসহ, প্রশাসনের পক্ষ থেকে কার্যকরী কোন পদক্ষেপ না দেখে অবশেষে আমরণ অনশনে বসেন। তাদের এ সকল দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাস্তব কোন পদক্ষেপ না নেয়া পর্যন্ত তারা অনশন চালিয়ে যাবেন বলেও তারা জানান। উল্লেখ্য গত ২৬ অক্টোবর নয়নের বাবা আইসিইউ সাপোর্টের অভাবে মারা যান। দাফন-কাফন শেষে তারপর থেকেই নয়ন একাই হাসপাতালের সামনে প্লাকার নিয়ে মানববন্ধন শুরু করেন।
করোনা কালীন সময়ে ২০২১ সালের ২৯ জুলাই কেন্দ্রীয় ঔষধাগার (সিএমএসডি) থেকে ছয়টি আইসিইউ বেড, ভেন্টিলেটর, অক্সিজেন কনসেনট্রেটরসহ প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহ করা হয়। ছয় শয্যার এ ইউনিটে আধুনিক যন্ত্রপাতি থাকলেও চিকিৎসক, নার্স ও প্রয়োজনীয় সহায়ক জনবলের অভাবে চালু করতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ।
জেলা প্রশাসক ডাঃ শামীম রহমান জানান, অনশনে বসা যুবকরা আমাদের কাছে স্মারকলিপি দিয়েছে। সে অনুযায়ী আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে অবগত করেছি। তাদের দাবি ভোলা বাসির দাবি। হাসপাতালে আইসিইউ, সিইইউ স্থাপনে আমাদের চেষ্টাও অব্যাহত আছে।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলা সদর হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ ৪ দাবিতে যুবকদের আমরণ অনশন
২৫ নভেম্বর ২০২৬
ভোলায় এসেছে নতুন বই শিক্ষাবর্ষের শুরুতে
২৫ নভেম্বর ২০২৬
ভোলার তজুমদ্দিনে মেজর হাফিজ উদ্দিন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান
২৫ নভেম্বর ২০২৬
ভোলায় নিরাপদ খাদ্য নিশ্চিতে মোবাইল কোর্ট, ফুড গ্রেড ছাড়া রং ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণে জরিমানা
১৭ নভেম্বর ২০২৬
ভোলায় ভয়াল ১২ নভেম্বর স্মরণ করল এলাকাবাসী, উপকূল দিবস ঘোষণার দাবি
১২ নভেম্বর ২০২৬
ভোলার সেই ভয়াল ১২ নভেম্বর, এক রাতেই প্রাণ হারান লাখো মানুষ
১২ নভেম্বর ২০২৬
