ভোলা বুধবার
২৫ নভেম্বর ২০২৬
০৮ নভেম্বর ২০২৬

ভোলার তজুমদ্দিনে মেজর হাফিজ উদ্দিন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান


ডেস্ক রিপোর্ট
5

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬ | ১০:১১:৩০ এএম
ভোলার তজুমদ্দিনে মেজর হাফিজ উদ্দিন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান মেজর হাফিজ উদ্দিন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান



তজুমদ্দিন প্রতিবেদক : “খেলাধুলায় ঐক্য, সুস্থ সমাজ, সমৃদ্ধ বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে ভোলার তজুমদ্দিনে শুরু হয়েছে মেজর হাফিজ উদ্দিন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। রোববার (২৩ নভেম্বর) উপজেলা ক্রীড়া সংস্থা তজুমদ্দিনের আয়োজনে তজুমদ্দিনে স্টেডিয়াম মাঠে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন ভোলার জেলা প্রশাসক জনাব ডা. শামীম রহমান। সভাপতিত্ব করেন তজুমদ্দিন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ বনি আমিন।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তজুমদ্দিন বিএনপির সভাপতি আলহাজ্ব গোলাম মোস্তফা মিন্টু, সাধারণ সম্পাদক আলহাজ্ব ওমর আসাদ রিন্টু এবং জেলা ক্রীড়া সংস্থা ভোলার সাধারণ সম্পাদক মুনতাসির আলম চৌধুরী রবিন।

 

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা শুধু বিনোদন নয়, খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে, শৃঙ্খলা শেখায় এবং ঐক্য গড়ে তোলে। সুস্থ সমাজ গড়তে মাঠমুখী তরুণ প্রজন্মের কোনো বিকল্প নেই। মেজর হাফিজ উদ্দিন গোল্ডকাপের মতো টুর্নামেন্ট তজুমদ্দিনের ফুটবলকে আরও এগিয়ে নিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তারা।

 

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, ক্রীড়া সংগঠক, শিক্ষক, সাংবাদিকসহ বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী মানুষ উপস্থিত ছিলেন। টুর্নামেন্ট ঘিরে পুরো তজুমদ্দিনে এখন ফুটবল উৎসবের আমেজ বিরাজ করছে।

 

উদ্বোধনী ম্যাচে তজুমদ্দিন একাদশ ও ভোলা সদর একাদশ দুইটি শক্তিশালি দল অংশ গ্রহন করেন। এছাড়াও জেলার চরফ্যাশন একাদশ, লালমোহন একাদশ, দৌলতখান একাদশ, মনপুরা একাদশ, বোরহানউদ্দিন একাদশ ও খাসেরহাট পঞ্চায়েত ক্রিয়া পরিষদ সহ সাত উপজেলার মোট আটটি দল অংশগ্রহন করবেন।

 

   


আরও পড়ুন:

জাতীয় সম্পর্কিত আরও
ভোলার তজুমদ্দিনে মেজর হাফিজ উদ্দিন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান
ভোলার তজুমদ্দিনে মেজর হাফিজ উদ্দিন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান

২৫ নভেম্বর ২০২৬

ভোলায় নিরাপদ খাদ্য নিশ্চিতে মোবাইল কোর্ট, ফুড গ্রেড ছাড়া রং ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণে জরিমানা
ভোলায় নিরাপদ খাদ্য নিশ্চিতে মোবাইল কোর্ট, ফুড গ্রেড ছাড়া রং ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণে জরিমানা

১৭ নভেম্বর ২০২৬

ভোলায় ভয়াল ১২ নভেম্বর স্মরণ করল এলাকাবাসী, উপকূল দিবস ঘোষণার দাবি
ভোলায় ভয়াল ১২ নভেম্বর স্মরণ করল এলাকাবাসী, উপকূল দিবস ঘোষণার দাবি

১২ নভেম্বর ২০২৬

ভোলার সেই ভয়াল ১২ নভেম্বর, এক রাতেই প্রাণ হারান লাখো মানুষ
ভোলার সেই ভয়াল ১২ নভেম্বর, এক রাতেই প্রাণ হারান লাখো মানুষ

১২ নভেম্বর ২০২৬

ভোলায় তথ্যমন্ত্রীর উদ্যোগে চলছে দ্বিতীয় ধাপে ফ্রি মেডিকেল ক্যাম্প
ভোলায় তথ্যমন্ত্রীর উদ্যোগে চলছে দ্বিতীয় ধাপে ফ্রি মেডিকেল ক্যাম্প

০৮ নভেম্বর ২০২৬

ভোলায় নানা আয়োজনে  ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্‌যাপন, শ্রেষ্ঠ সমবায়ী প্রতিষ্ঠান জিজেইউএস
ভোলায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্‌যাপন, শ্রেষ্ঠ সমবায়ী প্রতিষ্ঠান জিজেইউএস

০৮ নভেম্বর ২০২৬