ভোলায় প্রাথমিক শিক্ষা অফিসের হিসাব সহকারী মিজানুর রহমানের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ
ডেস্ক রিপোর্ট
3
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬ | ০৭:১১:২৮ পিএম
ভোলা সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের হিসাব সহকারী মিজানুর রহমান
ভোলাদর্পণ প্রতিবেদক : ভোলা সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের হিসাব সহকারী মিজানুর রহমানের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, শিক্ষকদের হয়রানি এবং সরকারি অর্থের বিল-ভাতা বিতরণে পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা। এ ঘটনায় গত ১৬ নভেম্বর তদন্ত করে গেলেও তদন্তের রিপোর্ট রিপোর্ট জমা দেননি দৌলতখান প্রাথমিক শিক্ষা অফিসার।
এসব অভিযোগের বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর সদর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩জন ভুক্তভোগী শিক্ষক স্বাক্ষরিত গত ২০ জুন ২০২৬ তারিখে দেওয়া অভিযোগপত্রে বলা হয়,হিসাব সহকারী মিজানুর রহমান দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিয়মের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে শিক্ষকদের কাছ থেকে বিভিন্ন কাজের বিনিময়ে আর্থিক সুবিধা দাবি, পছন্দের শিক্ষকদের অগ্রাধিকার দেওয়া এবং সাধারণ শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের বিরুদ্ধে নানান আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগ উঠেছে।
অভিযোগকারী শিক্ষকদের দাবি,অফিসে প্রয়োজনীয় কাজের জন্য গেলে সাধারণ শিক্ষকদের নানা অজুহাতে হয়রানি করা হয়। অন্যদিকে মিজানুর রহমান রাজনৈতিকভাবে প্রভাবশালী ও পছন্দের শিক্ষকদের কাজ দ্রুত সম্পন্ন করে দেওয়ার অভিযোগ রয়েছে। এমনকি শিক্ষকদের সঙ্গে দুর্ব্যবহার এবং অফিসে এসে দীর্ঘ সময় অপেক্ষা করানোর ঘটনাও অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।
অভিযোগপত্রে আরও বলা হয়, অফিসে নিয়মিত উপস্থিতি ও দায়িত্ব পালনের ক্ষেত্রেও তাঁর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ রয়েছে। দূরদূরান্ত থেকে শিক্ষকরা প্রয়োজনীয় কাজে অফিসে এসে দীর্ঘ সময় অপেক্ষা করেও কাঙ্ক্ষিত সেবা পান না বলে অভিযোগ করেছেন শিক্ষারা।
এ ছাড়া ২০২৪-২০২৫ অর্থবছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা আয়োজনের জন্য বরাদ্দ করা টিএ বিল বিতরণে অনিয়মের অভিযোগ তোলা হয়েছে। অভিযোগকারীদের দাবি, নির্দিষ্ট কিছু শিক্ষকের নামে বিল প্রস্তুত ও বিতরণের ক্ষেত্রে পক্ষপাতিত্ব করা হয়েছে। পাশাপাশি ২০২৫ ও ২০২৬ অর্থবছরের শিক্ষকদের নামে টিএ বিল বিতরণেও অনিয়মের অভিযোগ করা হয়েছে।
অভিযোগপত্রে কয়েকজন প্রধান শিক্ষকের নাম উল্লেখ করে তাদের নামে একাধিক টিএ বিল প্রস্তুত ও উত্তোলনের বিষয়টিও তুলে ধরা হয়েছে। এসব অভিযোগের সমর্থনে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করা হয়েছে বলে অভিযোগকারীরা জানিয়েছেন।
শিক্ষকদের অভিযোগ, একজন সরকারি কর্মচারীর দায়িত্ব যেখানে শিক্ষকদের সেবা নিশ্চিত করা, সেখানে তাঁর বিরুদ্ধে ওঠা এসব অভিযোগের কারণে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের স্বাভাবিক পরিবেশ ও সেবার মান নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
অভিযোগকারীরা বিষয়টি দ্রুত সময়ের মধ্যে তদন্ত রির্পোট সাপেক্ষে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ, শিক্ষকদের হয়রানি বন্ধ এবং অফিসের সুষ্ঠু কর্মপরিবেশ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এসব অভিযোগের বিষয়ে ১০ নভেম্বর বরিশাল প্রাথমিক শিক্ষা বিভাগীয় উপপরিচালক নিলুফার ইয়াসমিন স্বাক্ষরিত এক নোটিশে তদন্তের নির্দেশ দেন দৌলতখান উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো.জাহিদ হোসেন।
এবং গত ১৬ নভেম্বর তদন্ত কমিটির সামনে নিজের পক্ষে সাফাই গাওয়ার জন্য স্কুল চলাকালীন সময়ে বিধি বর্হিভূতভাবে ৪০-৪৫ জনের একটি দল রাখেন বলেও অভিযোগ উঠেছে।
এসব অভিযোগের ব্যাপারে অভিযুক্ত মিজানুর রহমান বলেন,আমি কিছু শিক্ষকদের অনৈতিক সুবিধা না দেয়ায় তারা আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এসব অভিযোগ সম্পুর্ণ উদ্দেশ্যপ্রণোদিত এবং ভিক্তিহীন।
এবিষয়ে তদন্ত কমিটির প্রধান দৌলতখান উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো.জাহিদ উদ্দিন বলেন,মিজানুর রহমানের বিরুদ্ধে অভিযোগ তদন্ত চলছে। অভিযোগের বেশ কিছু তথ্যের সত্যতা মিলেছে। তবে তদন্ত রিপোর্ট জমা প্রদান না করা পর্যন্ত এবিষয়ে গণমাধ্যম কিছু বলা যাবে না।
ভোলা সদর উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অসীম প্রসাদ বিশ্বাস বলেন,মিজানুর রহমানের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত শেষ হলে এবং তদন্ত রিপোর্ট হাতে পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন:
চাকরি সম্পর্কিত আরও
ভোলায় প্রাথমিক শিক্ষা অফিসের হিসাব সহকারী মিজানুর রহমানের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ
২৫ নভেম্বর ২০২৬
ভোলায় পুলিশ সুপার কার্যালয় পরিদর্শনে বরিশাল রেঞ্জ ডিআইজি
১০ নভেম্বর ২০২৬
ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমানের সভাপতিত্বে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
১০ নভেম্বর ২০২৬
বদলির বিদায়েও ভালোবাসার বন্ধন, জেলা পুলিশের সংবর্ধনা পেলেন পুলিশ পরিদর্শক আবু নোমান
০১ নভেম্বর ২০২৬
অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদের প্রতিবাদ
২৮ অক্টোবর ২০২৬
ফেইজবুক আইডিতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ
২৮ অক্টোবর ২০২৬
