ভোলায় পুলিশ সুপার কার্যালয় পরিদর্শনে বরিশাল রেঞ্জ ডিআইজি
ডেস্ক রিপোর্ট
12
প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬ | ০২:১১:২৮ পিএম
ভোলায় পুলিশ সুপার কার্যালয় পরিদর্শনে বরিশাল রেঞ্জ ডিআইজি
ভোলাদর্পণ প্রতিবেদক: ভোলা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশি কার্যক্রম ও প্রশাসনিক কর্মকাণ্ড পর্যালোচনার লক্ষ্যে বরিশাল রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মোঃ জুলফিকার আলী হায়দার ভোলা জেলা পুলিশ কার্যালয়ের বিভিন্ন শাখা পরিদর্শন করেন।
সোমবার (৯ নভেম্বর’২৬) বিকাল প্রায় ৪ টায় ডিআইজি ভোলায় পুলিশ সুপার কার্যালয়ে পৌঁছলে পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার,পিপিএম (বার) ফুলেল শুভেচ্ছার মাধ্যমে তাঁকে স্বাগত জানান। এ সময় জেলা পুলিশের একটি সুসজ্জিত দল ডিআইজিকে গার্ড অব অনার প্রদান করে।
পরিদর্শনের শুরুতেই ডিআইজি জেলা পুলিশের বিশেষ শাখা (ডিএসবি) কার্যালয়ে বার্ষিক পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি ডিএসবি কার্যালয়ের সার্বিক কার্যক্রম ও প্রশাসনিক বিষয়াদি পর্যালোচনা করেন এবং দায়িত্ব পালনে পেশাদারিত্ব,দক্ষতা ও আন্তরিকতা বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সোহান সরকার,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহসানুজ্জামান, ডি আই ও-১, অফিসার ইনচার্জ,জেলা গোয়েন্দা শাখা ও জেলার অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা এবং পুলিশ সদস্যবৃন্দ।
আরও পড়ুন:
চাকরি সম্পর্কিত আরও
ভোলায় পুলিশ সুপার কার্যালয় পরিদর্শনে বরিশাল রেঞ্জ ডিআইজি
১০ নভেম্বর ২০২৬
ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমানের সভাপতিত্বে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
১০ নভেম্বর ২০২৬
বদলির বিদায়েও ভালোবাসার বন্ধন, জেলা পুলিশের সংবর্ধনা পেলেন পুলিশ পরিদর্শক আবু নোমান
০১ নভেম্বর ২০২৬
অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদের প্রতিবাদ
২৮ অক্টোবর ২০২৬
ফেইজবুক আইডিতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ
২৮ অক্টোবর ২০২৬
ভোলার নাজিউর রহমান কলেজের অধ্যক্ষ মোঃ মহিউদ্দিনের ওপর হামলার প্রতিবাদে শিক্ষক সমাজের সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান
৩০ সেপ্টেম্বর ২০২৬
