ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমানের সভাপতিত্বে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
ডেস্ক রিপোর্ট
12
প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬ | ০২:১১:২৪ পিএম
ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমানের সভাপতিত্বে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
ভোলাদর্পণ প্রতিবেদক : ভোলায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, ভোলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট ডা. শামীম রহমান।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রশাসক গোলাম নবী আলমগীর, ভোলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার (পিপিএম-বার), জেলা সিভিল সার্জন ডাঃ মনিরুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর প্রতিনিধিরা।
সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধ প্রতিরোধ ও দমন, ট্রাফিক ব্যবস্থাপনা এবং জনসেবার মানোন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় সাধারণ মানুষের নিরাপত্তা ও নির্বিঘœ চলাচল নিশ্চিত করতে জেলা প্রশাসন এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সমন্বয় আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার বিষয়ে আলোচনা হয়।
আরও পড়ুন:
চাকরি সম্পর্কিত আরও
ভোলায় পুলিশ সুপার কার্যালয় পরিদর্শনে বরিশাল রেঞ্জ ডিআইজি
১০ নভেম্বর ২০২৬
ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমানের সভাপতিত্বে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
১০ নভেম্বর ২০২৬
বদলির বিদায়েও ভালোবাসার বন্ধন, জেলা পুলিশের সংবর্ধনা পেলেন পুলিশ পরিদর্শক আবু নোমান
০১ নভেম্বর ২০২৬
অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদের প্রতিবাদ
২৮ অক্টোবর ২০২৬
ফেইজবুক আইডিতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ
২৮ অক্টোবর ২০২৬
ভোলার নাজিউর রহমান কলেজের অধ্যক্ষ মোঃ মহিউদ্দিনের ওপর হামলার প্রতিবাদে শিক্ষক সমাজের সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান
৩০ সেপ্টেম্বর ২০২৬
