ভোলার নাজিউর রহমান কলেজের অধ্যক্ষ মোঃ মহিউদ্দিনের ওপর হামলার প্রতিবাদে শিক্ষক সমাজের সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান
নিজস্ব প্রতিবেদক
7
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬ | ০৬:০৯:৪৭ পিএম
ভোলায় কলেজ অধক্ষের উপর হামলার প্রতিবাদ ও বিচার দাবিতে সংবাদ সম্মেলন ও স্মারকলিপি পেশ
ভোলাদর্পণ প্রতিবেদক : ভোলার নাজিউর রহমান কলেজের অধ্যক্ষ মো. মহিউদ্দিনের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ এবং আসামিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভোলা জেলা শিক্ষক সমাজ।
আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১ টায় ভোলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে ভোলা জেলা স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষক সমন্বয় পরিষদ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের আহ্বায়ক মাওলানা মোহাম্মদ মোবাশ্বিরুল হক নাঈম। এসময় তিনি বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের ওপর হামলা শুধু একজন ব্যক্তির ওপর হামলা নয়; এটি শিক্ষক সমাজের মর্যাদা, নিরাপত্তা এবং শিক্ষা প্রতিষ্ঠানের শৃঙ্খলার ওপরও আঘাত। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, দশ দিনেও পুলিশ একজন আসামি গ্রেফতার করতে পারেনি। এটা কোনভাবেই মেনে নেওয়া যায় না।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও প্রশাসনের দায়িত্ব। তাই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে কার্যকর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।
একই সঙ্গে শিক্ষক সমাজের পক্ষ থেকে শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। সংবাদ সম্মেলন শেষে জেলা প্রশাসকের কার্যালয় ও পুলিশ সুপারের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করা হয়।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ভোলা জেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক সমন্বয় পরিষদের যুগ্ম আহ্বায়ক সহকারী অধ্যাপক মোঃ শফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক জুন্নু রায়হান, প্রধান শিক্ষক মোঃ মেসবাহ উদ্দিন, তোফায়েল আহমেদ, মো: ফয়জুল্লাহ, আবুল কাশেম, মোস্তাফিজুর রহমানসহ বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর এশার নামজ আদায় করতে গেলে মনপুরা উপজেলা মডেল মসজিদের মধ্যে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন অধ্যক্ষ মোঃ মহিউদ্দিন। পূর্ব শত্রুতার জের ধরে মনপুরা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সেলিমের নেতৃত্বে হামলা করা হয়। এ ঘটনায় পরদিন ৮ জনকে আসামি করে মনপুরা থানায় মামলা দায়েরের করা হলেও এখন পর্যন্ত একজন আসামীকেও গ্রেফতার করেনি পুলিশ। অবিলম্বে আসামিদেরকে গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন ও স্মারকলিপি দিয়েছেন শিক্ষক নেতৃবৃন্দ।
আরও পড়ুন:
চাকরি সম্পর্কিত আরও
ভোলার নাজিউর রহমান কলেজের অধ্যক্ষ মোঃ মহিউদ্দিনের ওপর হামলার প্রতিবাদে শিক্ষক সমাজের সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান
৩০ সেপ্টেম্বর ২০২৬
ভোলার নাজিউর রহমান কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মহিউদ্দিনের ওপর সন্ত্রাসী হামলা ঘটনার, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভঢ
২১ সেপ্টেম্বর ২০২৬
ভোলা সরকারি কলেজে শিক্ষক শুভ্রদেব সূত্রধরের বিরুদ্ধে এক মুসলিম ছাত্রীরঅনৈতিক সম্পর্কের অভিযোগ, তদন্তে সত্যতা
১৯ আগস্ট ২০২৬
স্বচ্ছতা ও কর্মীদের নিরলস চেষ্টায় এগিয়ে যাচ্ছে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা -- বরিশালে কর্মী সম্মেলনে জাকির হোসেন মহিন
২৭ জুলাই ২০২৬
ভোলার নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা
১৪ জুলাই ২০২৬
ভোলার নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা
১৪ জুলাই ২০২৬
