ভোলায় তথ্যমন্ত্রীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত , সেবা পেয়েছেন প্রায় ২২ হাজার মানুষ
নিজস্ব প্রতিবেদক
4
প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৬ | ১১:১০:২৬ পিএম
ভোলায় তথ্যমন্ত্রীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত , সেবা পেয়েছেন প্রায় ২২ হাজার মানুষ
ভোলাদর্পণ প্রতিবেদক : ভোলায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়েছে। পাঁচ ধাপে জেলার সদর উপজেলার ১৩টি ইউনিয়নে আয়োজিত এ কর্মসূচিতে প্রায় ২২ হাজার মানুষ চিকিৎসাসেবা ও ওষুধ পেয়েছেন।
অর্থের অভাবে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে না পারা দরিদ্র ও অসহায় মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
শনিবার (১০ অক্টোবর) ফ্রি মেডিকেল ক্যাম্পের পঞ্চম ধাপে সকাল ১০টা থেকে ভোলা পৌর এলাকার শান্ত নীড় ও ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয় এবং সদর উপজেলার শিবপুর ইউনিয়নের রতনপুর মাধ্যমিক বিদ্যালয়ে চিকিৎসাসেবা দেওয়া হয়। এতে বিভিন্ন বয়সী শিশু, নারী ও পুরুষ বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে বিনামূল্যে চিকিৎসা নেন।
ক্যাম্পে চিকিৎসাসেবা নিতে আসা রোগীরা জানান, এখানে বিনা মূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় ওষুধও পাওয়া যাচ্ছে। অর্থ ব্যয় না করে চিকিৎসাসেবা ও ওষুধ পেয়ে তারা সন্তোষ প্রকাশ করেন।
রোগী ও তাদের স্বজনেরা এমন উদ্যোগ নেওয়ায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থকে ধন্যবাদ জানান। তাদের মতে, দরিদ্র মানুষের জন্য এ ধরনের উদ্যোগ চিকিৎসাসেবা পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, অর্থাভাবে যারা বিভিন্ন রোগে আক্রান্ত হয়েও বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হতে পারেন না, তাদের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়াই এ কর্মসূচির মূল লক্ষ্য। পাঁচটি ধাপে সদর উপজেলার ১৩টি ইউনিয়নে এ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে উপকৃত হয়েছেন প্রায় ২২ হাজার মানুষ।
আরও পড়ুন:
রাজনীতি সম্পর্কিত আরও
ভোলায় তথ্যমন্ত্রীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত , সেবা পেয়েছেন প্রায় ২২ হাজার মানুষ
১১ অক্টোবর ২০২৬
ভোলায় তথ্যমন্ত্রীর উদ্যোগে পঞ্চম ধাপে চলছে ফ্রি চিকিৎসাসেবা
১০ অক্টোবর ২০২৬
প্রশিক্ষণের মাধ্যমে ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চাই -- ভোলায় ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক
০৯ অক্টোবর ২০২৬
ভোলা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত : সাংবাদিকরা স্বাধীন ভাবে কাজ করবে হস্তক্ষেপ করতে চাই না - তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান পার্থ এমপি
০৪ সেপ্টেম্বর ২০২৬
নিরপেক্ষ সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে-- স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম
০২ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় কোনো চাঁদাবাজ ও টেন্ডারবাজদের স্থান হবে না-- তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি
০২ সেপ্টেম্বর ২০২৬
