ভোলায় নাজিউর রহমান মঞ্জুর সহধর্মিণী রেবা রহমান, ফুলের শুভেচ্ছা
নিজস্ব প্রতিবেদক
70
প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২৬ | ১১:০৯:৪২ পিএম
নাজিউর রহমান মঞ্জুর সহধর্মিণী রেবা রহমানকে ফুলের শুভেচ্ছা
ভোলাদর্পণ প্রতিবেদক : ভোলায় এসেছেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী নাজিউর রহমান মঞ্জুর সহধর্মিণী রেবা রহমান। মঙ্গলবার দুপুরে ইলিশা ঘাটে পৌঁছালে মহিলা পার্টির নেত্রীরা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী নাজিউর রহমান মঞ্জুর সহধর্মিণী এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থের মা রেবা রহমান ভোলায় এসেছেন।
মঙ্গলবার সকালে ঢাকা থেকে লঞ্চযোগে ভোলার উদ্দেশে রওনা দেন তিনি। দুপুর ২টার দিকে ভোলার ইলিশা ঘাটে এসে পৌঁছান রেবা রহমান।
এ সময় মহিলা পার্টির পক্ষ থেকে ফুল দিয়ে তাঁকে শুভেচ্ছা জানান নাজনীন আক্তার রুমা ও সালমা আক্তার সহ পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত মহিলা পার্টির সদস্যরা ।
পরে গাড়িযোগে ভোলা শহরের শান্ত নীড়ে যান রেবা রহমান।
নাজিউর রহমান মঞ্জুর রাজনৈতিক কর্মকাণ্ড এবং তাঁর পরিবারের সঙ্গে ভোলার মানুষের দীর্ঘদিনের সম্পর্কের কারণে রেবা রহমানের এই সফরকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে আগ্রহ দেখা গেছে।
এ সময় তাঁর আগমন নিয়ে কথা বলেন মহিলা পার্টির নেত্রী নাজনীন আক্তার রুমা, বিজেপি নেত্রী সালমা আক্তার এবং জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সুজন।
রেবা রহমানের এই সফরকে ঘিরে ভোলার রাজনৈতিক অঙ্গনে নেতাকর্মীদের মধ্যে দেখা গেছে আগ্রহ।
আরও পড়ুন:
রাজনীতি সম্পর্কিত আরও
ভোলায় তথ্যমন্ত্রীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত , সেবা পেয়েছেন প্রায় ২২ হাজার মানুষ
১১ অক্টোবর ২০২৬
ভোলায় তথ্যমন্ত্রীর উদ্যোগে পঞ্চম ধাপে চলছে ফ্রি চিকিৎসাসেবা
১০ অক্টোবর ২০২৬
প্রশিক্ষণের মাধ্যমে ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চাই -- ভোলায় ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক
০৯ অক্টোবর ২০২৬
ভোলা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত : সাংবাদিকরা স্বাধীন ভাবে কাজ করবে হস্তক্ষেপ করতে চাই না - তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান পার্থ এমপি
০৪ সেপ্টেম্বর ২০২৬
নিরপেক্ষ সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে-- স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম
০২ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় কোনো চাঁদাবাজ ও টেন্ডারবাজদের স্থান হবে না-- তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি
০২ সেপ্টেম্বর ২০২৬
