ভোলা রবিবার
০৪ অক্টোবর ২০২৬
১৪ জুলাই ২০২৬

ভোলা সরকারি কলেজে শিক্ষক শুভ্রদেব সূত্রধরের বিরুদ্ধে এক মুসলিম ছাত্রীরঅনৈতিক সম্পর্কের অভিযোগ, তদন্তে সত্যতা

নিজস্ব প্রতিবেদক
74

প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৬ | ০২:০৮:৫২ পিএম
ভোলা সরকারি কলেজে শিক্ষক শুভ্রদেব সূত্রধরের বিরুদ্ধে এক মুসলিম  ছাত্রীরঅনৈতিক সম্পর্কের অভিযোগ, তদন্তে সত্যতা ভোলা সরকারি কলেজে শিক্ষক শুভ্রদেব সূত্রধর ও ছাত্রী

ভোলাদর্পণ প্রতিবেদক : ভোলা সরকারি কলেজের মৃত্তিকাবিজ্ঞান বিভাগের প্রভাষকের শুভ্রদেব সূত্রধরের সঙ্গে একই বিভাগের এক ছাত্রীর অনৈতিক সম্পর্কের অভিযোগের সত্যতা পেয়েছে কলেজ কর্তৃপক্ষের গঠিত তদন্ত কমিটি। তদন্ত শেষে প্রতিবেদন কলেজ অধ্যক্ষের কাছে জমা দেওয়া হয়েছে এবং তা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

জানা গেছে, সম্প্রতি ওই শিক্ষক ও ছাত্রীর সম্পর্কের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি কলেজ কর্তৃপক্ষের নজরে আসে। পরে অভিযোগের তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়।

তদন্ত কমিটির আহ্বায়ক ছিলেন হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক নুর মোহাম্মদ মাসুদ। সদস্য ছিলেন ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মো. এরশাদ ও ভূগোল ও পরিবেশ বিভাগের প্রভাষক মো. এমরান।

কমিটি সরেজমিন তদন্ত করে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেয়। তদন্ত কমিটির আহ্বায়ক জানান, তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে এবং শিক্ষক ও ছাত্রী উভয়েই বিষয়টি স্বীকার করেছেন বলে কমিটির কাছে দাবি করা হয়েছে। পাশাপাশি আর্থিক লেনদেনের অভিযোগের প্রমাণ পাওয়ার কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তদন্ত কমিটি অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে সরকারি চাকরিবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে। কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. ইসরাফীল জানিয়েছেন, তদন্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এখন মন্ত্রণালয় পরবর্তী ব্যবস্থা নেবে।

আরও পড়ুন:

চাকরি সম্পর্কিত আরও
ভোলার নাজিউর রহমান কলেজের অধ্যক্ষ মোঃ মহিউদ্দিনের  ওপর হামলার প্রতিবাদে  শিক্ষক সমাজের সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান
ভোলার নাজিউর রহমান কলেজের অধ্যক্ষ মোঃ মহিউদ্দিনের ওপর হামলার প্রতিবাদে শিক্ষক সমাজের সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান

৩০ সেপ্টেম্বর ২০২৬

ভোলার নাজিউর রহমান কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মহিউদ্দিনের ওপর সন্ত্রাসী হামলা ঘটনার, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভঢ
ভোলার নাজিউর রহমান কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মহিউদ্দিনের ওপর সন্ত্রাসী হামলা ঘটনার, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভঢ

২১ সেপ্টেম্বর ২০২৬

ভোলা সরকারি কলেজে শিক্ষক শুভ্রদেব সূত্রধরের বিরুদ্ধে এক মুসলিম  ছাত্রীরঅনৈতিক সম্পর্কের অভিযোগ, তদন্তে সত্যতা
ভোলা সরকারি কলেজে শিক্ষক শুভ্রদেব সূত্রধরের বিরুদ্ধে এক মুসলিম ছাত্রীরঅনৈতিক সম্পর্কের অভিযোগ, তদন্তে সত্যতা

১৯ আগস্ট ২০২৬

স্বচ্ছতা ও কর্মীদের নিরলস চেষ্টায় এগিয়ে যাচ্ছে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা -- বরিশালে কর্মী সম্মেলনে জাকির হোসেন মহিন
স্বচ্ছতা ও কর্মীদের নিরলস চেষ্টায় এগিয়ে যাচ্ছে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা -- বরিশালে কর্মী সম্মেলনে জাকির হোসেন মহিন

২৭ জুলাই ২০২৬

ভোলার নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা
ভোলার নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

১৪ জুলাই ২০২৬

ভোলার নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা
ভোলার নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

১৪ জুলাই ২০২৬